Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং, বাড়ির সামনে হামলার অভিযোগ

শুক্রবার সকালে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, শাসকদল তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিল।

এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং, বাড়ির সামনে হামলার অভিযোগ

অর্জুন সিং।

শেষ আপডেট: 5 October 2024 15:18

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, শাসকদল তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এই অভিযোগে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিং।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছে অর্জুনের আইনজীবী। আদালত তা গ্রহণ করেছে। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে। 

তাৎপর্যপূর্ণভাবে এদিনের মামলায় রাজ্যের তরফে কোনও আইনজীবী এজলাসে হাজির ছিলেন না। এই মামলায় যুক্ত সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। 

অর্জুনের অভিযোগ, তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। বোমাবাজিতে পায়ে আঘাত লেগেছে। ভাটপাড়ার তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর ২০-২৫ জন সঙ্গী এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছেন বলেও জানান তিনি। এরপরই এনআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন।

যদিও অর্জুনের অভিযোগ উড়িয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা অর্জুনকে কটাক্ষ করে বলেছেন, "অর্জুন নিজে গুলি ছুড়েছে, আর ওঁর দলবল এই বোমাবাজি করেছে। আসলে নিজের পায়ের মাটি সরে গেছে। বিজেপির জোর নেই। তাই রাজনীতিতে টিকে থাকতে এসব করে প্রচারে থাকতে চাইছে।"

যদিও হামলার ঘটনায় জগদ্দল থানার পুলিশ শনিবার সকালে চার জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে হামলা ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে।


```