Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইকুয়েডরকে দুমড়ে দিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, দর্শনীয় ফ্রিকিক মেসির

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে গেল আর্জেন্টিনা। ইকুয়েডরকে ৩-০ গোলে হারাল নীল-সাদা ব্রিগেড। সহজ সুযোগ নষ্ট করার পর খেলার অতিরিক্ত সময়ে দর্শনীয় ফ্রিকিকে গোল করে আরও একবার নিজের জাত চেনালেন লিও মেসি। এদিন প্রথম একাদশে বেশ কয়ে

ইকুয়েডরকে দুমড়ে দিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, দর্শনীয় ফ্রিকিক মেসির

শেষ আপডেট: 4 July 2021 03:28

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে গেল আর্জেন্টিনা। ইকুয়েডরকে ৩-০ গোলে হারাল নীল-সাদা ব্রিগেড। সহজ সুযোগ নষ্ট করার পর খেলার অতিরিক্ত সময়ে দর্শনীয় ফ্রিকিকে গোল করে আরও একবার নিজের জাত চেনালেন লিও মেসি। এদিন প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেছিলেন আর্জেন্টাইন কোচ। ফলে খেলা ধরতে সমস্যাই হচ্ছিল মেসিদের। যাও বা আক্রমণ হচ্ছিল তাও আটকে যাচ্ছিল ইকুয়েডরের টাফ ডিফেন্সে। তবে ইকুয়েডরের ডিফেন্স ভেঙে ৪০ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রডরিগেজ ডি পল। ১-০ গোলে এগিয়ে থেকেই লকার রুমে যান মেসিরা। এরপর দ্বিতীয়ার্ধে ডি মারিয়া নামতেই আর্জেন্টাইন মাঝ মাঠের মেঘ কেটে যায়। শুরু হয় ঝলমলে ফুটবল। দ্বিতীয় গোল করেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ে সোলো রান করে ইকুয়েডর বক্সে ঢুকে পড়েন ডি মারিয়া। ইকুয়েডর ডিফেন্ডার বাধা দিলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভার পদ্ধতিতে সেই পেনাল্টির সিদ্ধান্ত ফের বিবেচনা করার দাবি জানায় ইকুয়েডর দল। তাতে দেখা যায় টপ বক্সের বাইরে ডি মারিয়াকে বাধা দেওয়া হয়েছে। পেনাল্টির বদলে ফ্রিকিক দেন রেফারি। সেখান থেকেই সেকেন্ড পোস্টের জাল কাঁপিয়ে দেন মেসি।

```