Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেশন গ্রাহকরা কি ন্যায্য ও গুণমানের খাদ্য পাচ্ছেন? আবার অভিযানে খাদ্য দফতর

কোথাও বেনিয়ম হলে কীভাবে হচ্ছে তা যেমন বিস্তারিত জানাতে হবে তেমনই কী কী পদক্ষেপ প্রয়োজন তাও জানাতে বলা হয়েছে।

রেশন গ্রাহকরা কি ন্যায্য ও গুণমানের খাদ্য পাচ্ছেন? আবার অভিযানে খাদ্য দফতর

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন।

শেষ আপডেট: 28 January 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: রেশনে দুর্নীতি ধরতে আগেই ডিলারদের দুয়ারে আচমকা হানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। অভিযান চালিয়ে কিছু অসাধু ডিলারের বিরুদ্ধে পদক্ষেপও করেছে খাদ্য দফতর।

এবার গ্রাহকরা রেশনে ন্যায্য ও গুণমানের খাদ্য পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে আগামী ৮-৯ ফেব্রুয়ারি ফের রাজ্য জুড়ে অভিযানে নামছে খাদ্য দফতর। তবে আর চোরা গোপ্তা অভিযান নয়। এবারে খাদ্য দফতরের আধিকারিক এবং কর্মীদের নিজেদের এলাকার অন্তত দুটি রেশন দোকানে ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, আগামী ৮-৯ ফেব্রুয়ারি ‘উপভোক্তা সম্পর্ক অভিযান’ চালাবে খাদ্য দফতর। সেই উপলক্ষ্যে এই তল্লাশি অভিযানের নির্দেশ। এর মাধ্যমে খাদ্য দফতরের আধিকারিক ও কর্মীরা খতিয়ে দেখবেন, রেশন গ্রাহকরা ন্যায্য পরিমাণ ও গুণমানের খাদ্য পাচ্ছেন কিনা। শুধু অভিযান করলেই হবে না, এ ব্যাপারে খাদ্য দফতরের কাছে রিপোর্টও জমা দিতে হবে।

বস্তুত, কোথাও বেনিয়ম হলে কীভাবে হচ্ছে তা যেমন বিস্তারিত জানাতে হবে তেমনই কী কী পদক্ষেপ প্রয়োজন তাও জানাতে বলা হয়েছে। এ বিষয়ে গ্রাহক এবং ডিলার দু'তরফের ফিডব্যাক তুলে ধরতে হবে রিপোর্টে। সেগুলি পর্যালোচনা করে পরবর্তী রিপোর্ট তৈরি করবেন দফতরের আধিকারিকরা।

রেশন কারচুপি ঠেকাতে সামগ্রী বিলির সময় ‘পস মেশিন’ চালু রাখার নির্দেশ আগেই জারি করেছে খাদ্য দফতর। সম্প্রতি গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করাও বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। আধিকারিকদের কথায়, মূলত গণবণ্টন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।


```