Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোমবাতি হয়ে নিজে আঁধারে থাকতে চাইছেন নওসাদ, ফুরফুরার ডাকা ব্রিগেডে যাচ্ছেন কি ভাইজান?

ফুরফুরা শরিফ থেকে সংশোধিত ওয়াকফ আইন (Waqf Amendment Act) বাতিলের দাবিতে 'ব্রিগেড চলো'র ডাক দেওয়া হয়েছে।

মোমবাতি হয়ে নিজে আঁধারে থাকতে চাইছেন নওসাদ, ফুরফুরার ডাকা ব্রিগেডে যাচ্ছেন কি ভাইজান?

নওসাদ সিদ্দিকি

শেষ আপডেট: 21 April 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: ফুরফুরা শরিফ থেকে সংশোধিত ওয়াকফ আইন (Waqf Amendment Act) বাতিলের দাবিতে 'ব্রিগেড চলো'র ডাক দেওয়া হয়েছে। আগামী ২৬ এপ্রিল ব্রিগেড (Brigade) প্যারেড গ্রাউন্ডে সেই সভা হওয়ার কথা। কর্মসূচি ঘোষণা হওয়ার পরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, সেখানে কি আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique) উপস্থিত থাকবেন? অনেকেই বলাবলি করছিলেন, তিনি যান বা না যান, অবস্থান স্পষ্ট করে জানাচ্ছেন না কেন, কেন বিষয়টি থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন তিনি?

সোমবার যাবতীয় জল্পনা-কল্পনা, প্রশ্ন ইত্যাদির উত্তর দিলেন ভাঙড়ের বিধায়ক (Bhangar MLA)। গল্পের ছলে তিনি বুঝিয়ে দিতে চাইলেন, কেন তিনি নিজেকে ব্যাপারটা থেকে এখনও অবধি গুটিয়ে রেখেছেন। নওসাদ বলেন, ভাঙড়ে ক'দিন আগে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে মিছিল সংগঠিত করা হয়েছিল, সেখানে রাজ্য সরকারের তরফে বাধা দেওয়া হয়েছিল। ভাইজানের আশঙ্কা, এখন যদি তিনি বলেন, ২৬ তারিখের ব্রিগেডে যাচ্ছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সমাবেশ বানচাল করে দিতে চাইবে। অনুমতি দেবে না। 

নওসাদ বলেন, সমাজের স্বার্থে কখনও সখনও নিজেকে আঁধারে রেখে বাকিদের আলো দিতে হয়। ঠিক যেমন মোমবাতি। নিজেকে অন্ধকারে রেখে চারপাশ আলো করে রাখে, তেমনই তিনিও নিজেকে ব্রিগেডের কর্মসূচি থেকে এখনও অবধি গুটিয়ে রেখেছেন। 

তবে বারবার ভাঙড়ের ভাইজান এটা মনে করিয়ে দিতে চেয়েছেন, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে বিক্ষোভ জায়গায় জায়গায় হচ্ছে, তা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত হয়। তাঁর কথায়, আইনের প্রতিবাদে মাথার সংখ্যা  যত বাড়বে ততই কেন্দ্রীয় সরকার ব্যাকস্টেপে যাবে। কাজেই সমাজের স্বার্থে, আপাতত তিনি ব্রিগেডে যাবেন কি না, সেটা স্পষ্ট করতে চাইলেন না।

বস্তুত, সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরোধিতায় পথে নেমেছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। প্রতিবাদের আঁচ এসে পড়েছে বাংলাতেও। দিন কয়েক ধরে ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ এবং মালদহে। তবে রাজ্যের অন্যান্য জায়গাতেও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। বাদ নেই ফুরফুরাও। সেখানকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা আয়োজন করছেন পিরজাদারা।

পিরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভা করেছিল ফুরফুরার একাংশ। যদিও সেই সভায় উপস্থিত ছিলেন না তহ্বা সিদ্দিকি বা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি। এর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তাঁর ব্রিগেডে যাওয়া না যাওয়া নিয়ে। মুসলিম ল' বোর্ডের ডাকে ২৬ এপ্রিল যাঁরা ব্রিগেড আসবেন, তাঁদের সংযত থাকার বার্তা দিয়েছেন নওসাদ। কারও ফাঁদে পা না-দেওয়ার আর্জিও জানান তিনি।


```