Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলাম: আরবাজ

দ্য ওয়াল ব্যুরো:  ক্রিকেট বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ স্বীকার করে নিলেন অভিনেতা আরবাজ খান। আজ, অ্যান্টি এক্সটরশন সেলের সামনে হাজিরার সময় নিজের দোষ স্বীকার করে নেন সালমান খানের ভাই। ২০১৩ সালের পর ফের কোনও বলিউড ব্যক্তিত্ব ধরা পড়ল ক্রিক

আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলাম: আরবাজ

শেষ আপডেট: 2 June 2018 08:21

দ্য ওয়াল ব্যুরো:  ক্রিকেট বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ স্বীকার করে নিলেন অভিনেতা আরবাজ খান। আজ, অ্যান্টি এক্সটরশন সেলের সামনে হাজিরার সময় নিজের দোষ স্বীকার করে নেন সালমান খানের ভাই। ২০১৩ সালের পর ফের কোনও বলিউড ব্যক্তিত্ব ধরা পড়ল ক্রিকেট বেটিংয়ের দায়ে। চলতি আইপিএল শেষ হওয়ার পরেই সোনু জালান ওরফে সোনু বাটলা নামে এক বুকিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ ছিল বলে জানা গিয়েছে। জেরার সময় আরবাজ খানের নাম উঠে আসে। পুলিশ সূত্রে খবর এই বেটিংয়ের সময় সোনুর প্রায় ২.৮ কোটি টাকা লোকসান করিয়েছিলেন আরবাজ। তারপর থেকেই হুমকি পাচ্ছিলেন তিনি। আজ সকালে অ্যান্টি এক্সটরশন সেলের সামনে হাজির করা হয় আরবাজকে। সেখানে তিনি জানান, ২০১৩ সাল থেকেই সোনুর সঙ্গে তাঁর যোগাযোগ। শুধুমাত্র আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেট বেটিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর এই যোগ তাঁর পরিবারের লোকেরা সমর্থন করতো না বলে জানিয়েছেন আরবাজ। প্রসঙ্গত, ২০১৩ সালে শিল্পা শেট্টি কুন্দ্রা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে আইপিএলে বেটিংয়ের অভিযোগ সামনে এসেছিল। ফলস্বরূপ দলের মালিকানা ছাড়তে হয় তাঁদের। পাঁচ বছর পর আবার বেটিংয়ের দায়ে বলিউড। এখন দেখার এরপর কী পদক্ষেপ নেওয়া হয় এই প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে।

```