Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নানা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে! পুলিশের বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে আরাবুল

গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি এবং খুনের অভিযোগে গ্রেফতার হন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এখন তিনি জেলবন্দি।

নানা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে! পুলিশের বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে আরাবুল

আরাবুল ইসলাম

শেষ আপডেট: 2 April 2024 13:05

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরাবুল ইসলামের আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর দাবি, আরাবুলকে নানারকম মামলায় ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা। 

গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি এবং খুনের অভিযোগে গ্রেফতার হন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এখন তিনি জেলবন্দি। গত বছর ১৫ জুন, পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন খুন হন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। খুনের অভিযোগ ছিল তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা সহ আরও কয়েক জনের বিরুদ্ধে। সেই ঘটনার ৮ মাস পর গ্রেফতার হন আরাবুল। 

গ্রেফতার হওয়ার আগে খুন-সহ আরাবুলের বিরুদ্ধে ভাঙড়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগও রয়েছে। সূত্রের খবর, ভাঙড়ের অশান্তির পরিবেশের জন্য দলের একটা বড় অংশ আরাবুলকেই দায়ী করেন। এমনকী অশান্ত ভাঙড়ে শান্তি ফিরিয়ে আনার চেষ্টায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার নির্দেশ দেন। আগে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল ভাঙড় ও কাশীপুর থানা।

সম্প্রতি আবার আরাবুল ইসলামের মেয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পাঁচটি ঘরের সমস্ত দরজা খুলে আলমারি থেকে সোনার গয়না এবং নগদ টাকাসহ সমস্ত সামগ্রী চুরি হয়েছে। যদিও নেতার পরিবারের দাবি, এটি শুধুমাত্র চুরির ঘটনা নয়, এর পিছনে রাজনৈতিক কোনও ষড়যন্ত্র রয়েছে। তারা এই ঘটনাকে চুরি বলতে নারাজ। পরিবারের দাবি, এটা বড় ডাকাতির ঘটনা।


```