Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআইয়ের তলবে ফের সিজিও কমপ্লেক্সে আরজি করের ময়নাতদন্তকারী চিকিৎসক, মিলবে কি নতুন তথ্য

এই নিয়ে চারবার ময়নাতদন্তকারী চিকিৎসককে তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

সিবিআইয়ের তলবে ফের সিজিও কমপ্লেক্সে আরজি করের ময়নাতদন্তকারী চিকিৎসক, মিলবে কি নতুন তথ্য

ফাইল ছবি

শেষ আপডেট: 18 October 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের ডাকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত করেছিলেন তিনি। এই নিয়ে চারবার ময়নাতদন্তকারী চিকিৎসককে তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

সূত্রের খবর, এদিন সময়মতো সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অপূর্ব। কিন্তু কী কারণে ফের তাঁকে তলব করা হল এদিন সে বিষয়ে মুখ খোলেন নি ময়নাতদন্তকারী চিকিৎসক।

এর আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল অপূর্ব বিশ্বাসকে। প্রশ্ন উত্তর পর্ব মিটিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বিস্ফোরক দাবি করেছিলেন।

সাফ জানিয়েছিলেন, ময়নাতদন্ত দ্রুত করার জন্য তাঁদের চাপ দেওয়া হয়েছিল। সেই চাপ দিয়েছিলেন মৃতার কাকু হিসাবে পরিচয় দেওয়া এক ব্যক্তি। যা নিয়ে জলঘোলা কম হয়নি। এবার ফের জেরার মুখে অপূর্ব বিশ্বাস।

কেন্দ্রীয় তদন্তকারীদের মতে, চিকিৎসককে জেরা করে একাধিক তথ্য হাতে উঠে আসতে পারে। সে কারণেই ফের আরজি করের ময়নাতদন্তকারী চিকিৎসককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।  


```