Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইকেলযাত্রা থেকে প্রেমিক মনোজ, ইভাঙ্কা ট্রাম্পকে নিয়ে রাশি রাশি মিম! শেয়ার করলেন স্বয়ং তিনিই

দ্য ওয়াল ব্যুরো: ঘটনা যতই গুরুত্বপূর্ণ ও সিরিয়াস হোক, এক শ্রেণির নেটিজেন তা নিয়ে মজার মিম বানাবেনই। মানুষকে হাসিয়েই তাঁদের আনন্দ। সম্প্রতি দু'দিনের সফরে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে এসেছিলেন তাঁর মেয়ে ইভাঙ্

সাইকেলযাত্রা থেকে প্রেমিক মনোজ, ইভাঙ্কা ট্রাম্পকে নিয়ে রাশি রাশি মিম! শেয়ার করলেন স্বয়ং তিনিই

শেষ আপডেট: 2 March 2020 13:41

দ্য ওয়াল ব্যুরো: ঘটনা যতই গুরুত্বপূর্ণ ও সিরিয়াস হোক, এক শ্রেণির নেটিজেন তা নিয়ে মজার মিম বানাবেনই। মানুষকে হাসিয়েই তাঁদের আনন্দ। সম্প্রতি দু'দিনের সফরে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে এসেছিলেন তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও। তাজমহল ঘুরে দেখে মুগ্ধ হয়ে, দেসে ফিরে গিয়ে সেই ছবি টুইটও করেন তিনি। কিন্তু সেই ছবি নিয়েই তৈরি হল রাশি রাশি মিম। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ঘুরতে সে সব মিম পৌঁছে গেল স্বয়ং ইভাঙ্কার কাছেও। তবে এতে একটুও বিরক্ত নন তিনি। বরং নিজেকে নিয়ে বানানো সেই সব মিম নিজেই শেয়ার করে রসিক মানসিকতার পরিচয় দিয়েছেন ইভাঙ্কা। প্রেসিডেন্ট বাবার সঙ্গে দুদিনের ভারত সফরে নিজের স্বামীকে সঙ্গে নিয়েই এসেছিলেন ইভাঙ্কা। ঘুরে দেখেন তাজমহল। মুগ্ধও হন আশ্চর্য এই স্থাপত্য দেখে। মুগ্ধ হন ভারতবাসীর আতিথেয়তা দেখেও। তবে ইভাঙ্কা নিজের অজান্তেই মুগ্ধ করে গেছিলেন ভারতের বহু মানুষকে। তাঁর রূপ ও ব্যবহারে মোহিত হয়েছিলেন নেটিজেনরা। তাই ইভাঙ্কা আমেরিকায় ফিরে গেলেও তাঁকে নিয়ে মিমে ছেয়ে গিয়েছে নেট-দুনিয়া। দেখুন, ট্রাম্প-কন্যার আসল ছবি। https://twitter.com/IvankaTrump/status/1231934821581983745 এমনটা অবশ্য নতুন নয়। ডিজিটাল দুনিয়ায় সৃজনশীল রসাত্মক ক্রিয়াকলাপের জন্য যেন ভারতীয়দের জুড়ি মেলা ভার। এদেসের নেটিজেনদের এই উর্বর মস্তিষ্ককে একাধিক বার কুর্নিশ জানিয়েছেন বিদেশি তারকারা। এবারেও ট্রাম্পের এদেসে আসা নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম। তবে তাঁর কন্যা ইভাঙ্কাকে নিয়ে বানানো মিম যেন তাঁকেও ছাড়িয়ে গেছে। পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জে একটি মিম বানান ইভাঙ্কাকে নিয়ে। দিলজিৎ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ফটোশপ করা একটি ছবি শেয়ার করেন। তাতে তাজমহলের সামনে বসে থাকা ইভাঙ্কার কোলে পা ছড়িয়ে নিজেকে বসিয়ে দেন দলজিৎ। সঙ্গে ক্যাপশন লেখেন, "আমি আর ইভাঙ্কা। তাজমহল দেখাও বলে বায়না করছিল! না নিয়ে গিয়ে কী করি?" দলজিতের এই মিম পৌঁছে যায় মিস ট্রাম্পের কাছে! যথার্থ রসিক ইভাঙ্কা সেই মিম শেয়ার করে লেখেন, "আমাকে তাজমহল দেখাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ! এই সুন্দর অভিজ্ঞতা সারা জীবন মনে রাখব।" https://twitter.com/IvankaTrump/status/1234101140138217473 ট্রাম্প কন্যার  এমন ‘স্পোর্টিং’ মনোভাব দেখে অভিভূত নেটিজেনরাও। আরও অসংখ্য মিমের মধ্যে আরও কয়েকটি বাছাই করেও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন রসিক ইভাঙ্কা। কোনওটায় তাঁকে সাইকেলে চড়িয়ে নিয়ে যাচ্ছে এক যুবক, কোনওটায় আবার তাজমহলের সামনে দাঁড়ানো অবস্থায় ইভাঙ্কার পাশে ইভাঙ্কার স্বামীর ছবিতে তাঁর মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে ভাইরাল হওয়া এক জোম্যাটো ডেলিভারি বয়ের হাসিমুখ। কোনওটায় আবার ইভাঙ্কার দিকে রীতিমতো প্রেমবিহ্বল চোখে তাকিয়ে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। https://twitter.com/IvankaTrump/status/1234101581064417280 এই সব মিম দেখে রেগে না গিয়ে বরং ভারতীয়দের উষ্ণ আতিথেয়তার ও সৃজনশীলতার তারিফ করেছেন ইভাঙ্কা। তাই নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন সেগুলি।

```