Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশগুলি খারিজ হোক, হাইকোর্টে চাকরিহারাদের একাংশ

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন বৃহস্পতিবার।

বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশগুলি খারিজ হোক, হাইকোর্টে চাকরিহারাদের একাংশ

Abhijit Gangopadhayay

শেষ আপডেট: 7 March 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন বৃহস্পতিবার। তৃণমূল কংগ্রেস আগে থেকে দাবি করেছিল যে, তিনি এতদিন ধরে যে যে নির্দেশ দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। বিচারপতির পদ ছাড়ার পর সেই নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এবার চাকরিহারাদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বলে খবর। তাঁরা চান, বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন তা খারিজ হোক। 

নবম–দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি’‌র চাকরিহারারা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চে এই আবেদন করেছে। তাঁদের দাবি, বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে, তিনি এতদিন নিয়োগ নিয়ে যে যে নির্দেশ দিয়েছেন তা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল। এতএব তাঁর নির্দেশগুলি নিয়ে এখন পর্যবেক্ষণ করা প্রয়োজন। মামলাকারীদের স্পষ্ট বক্তব্য, বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশগুলির এখন কোনও গ্রহণযোগ্যতা থাকার কথা নয়। চাকরিহারাদের হয়ে সওয়াল করতে পারেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে অনেকের যেমন চাকরি গেছে, আবার কেউ কেউ চাকরি পেয়েছেনও। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে তিনি কার্যত ভগবান হয়ে উঠেছিলেন। কিন্তু শাসক শিবিরের পক্ষ থেকে তাঁর নির্দেশগুলি নিয়ে প্রথম থেকে সমালোচনা করা হয়েছিল। বর্তমানে তাঁর সিদ্ধান্ত বিষয়টিকে আরও বিতর্কিত করে তুলেছে। 

বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন তিনি ভারতীয় জনতা পার্টিতেই যোগ দেবেন সেই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। পাশাপাশি তিনি শাসক দলকে যাত্রাপার্টি বলেও কটাক্ষ করেন। দাবি করেন, আগামী কয়েক বছরের মধ্যেই এই দল উঠে যাবে। তবে রাজনীতিতে আসার বিষয় নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকেই ধন্যবাদ জানান। কারণ, শাসক দলের তরফেই কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তাঁকে রাজনীতিতে আসার জন্য চ্যালেঞ্জ করেছিলেন।   


```