Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

App Cab: অনলাইনে বুক করে অফলাইনে ট্রিপ! কমিশন বাঁচাতে বিকল্প পন্থা ক্যাব চালকদের

দ্য ওয়াল ব্যুরো: অ্যাপেই বুক হচ্ছে ক্যাব (App Cab)। কিন্তু যাত্রীদের সঙ্গে আলোচনার পর তা বাতিল করে অফলাইনেই যাতায়াত চলছে। একই ভাড়া দিয়েই যাত্রী যাতায়াত করছেন। কিন্তু কোম্পানিকে চালকদের দিতে হচ্ছে না কমিশন! ফলে বাতিল চার্জ দেওয়ার পরেও বাড়তি

App Cab: অনলাইনে বুক করে অফলাইনে ট্রিপ! কমিশন বাঁচাতে বিকল্প পন্থা ক্যাব চালকদের

শেষ আপডেট: 15 March 2022 16:18

দ্য ওয়াল ব্যুরো: অ্যাপেই বুক হচ্ছে ক্যাব (App Cab)। কিন্তু যাত্রীদের সঙ্গে আলোচনার পর তা বাতিল করে অফলাইনেই যাতায়াত চলছে। একই ভাড়া দিয়েই যাত্রী যাতায়াত করছেন। কিন্তু কোম্পানিকে চালকদের দিতে হচ্ছে না কমিশন! ফলে বাতিল চার্জ দেওয়ার পরেও বাড়তি টাকা থাকছে চালকের পকেটে।

শহরের (Kolkata) বুকে এমন ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। যাত্রীরা প্রায়ই এমন ঘটনার সম্মুখীন হচ্ছেন। এক যাত্রী এমনই এক অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, যে, এয়ারপোর্ট থেকে আসার জন্য একটি ক্যাব বুক করেন তিনি। কিন্তু ক্যাব ড্রাইভার এসে তাঁকে বুকটি বাতিল করতে বলেন। তিনি জানান যে, অফলাইনেই একই ভাড়াতেই তাঁকে নিয়ে যাবেন। কেন? প্ৰশ্ন করা হলে সেই ড্রাইভার তাঁকে জানান যে, এভাবে আমাকে কমিশন দিতে হবে না…।

আরও পড়ুনঃ নিরাপদ রঙের পাশাপাশি কলকাতা ছেয়েছে নকল ভেষজ আবির, ক্ষতিকারক রঙে

এমন ঘটনা প্রায়শই ঘটছে, যেখানে চালক ও যাত্রীরা নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্যে দিয়ে অফলাইনে যাতায়াত করছেন। তাতে সুবিধা কী? চালকদের বক্তব্য, এতে ট্রিপের জন্য তাঁকে কোনও কমিশন দিতে হবে না।

উল্লেখ্য, কোন যাত্রী যদি ক্যাব বাতিল করে নির্দিষ্ট সময়ের পর তাহলে চালককে ৩০ টাকা দিতে হয়। সেই টাকা পুষিয়ে যায় তাঁদের যদি অফলাইনে যাতায়াত হয়। কারণ অনলাইন যাত্রার জন্য চালককে ভাড়ার ২৫ শতাংশ কোম্পানিকে দিতে হয়।

চালকদের কথায়, করোনা-লকডাউন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কমিশন দেওয়ার পর পকেটে খুবই কম থাকে তাই এই বিকল্প পন্থা অবলম্বন করা।

যদিও ক্যাব কোম্পানিগুলি বারবারই বিষয়টি নিয়ে সচেতন করছেন যাত্রী ও চালক উভয়কেই। একটি অ্যাপ ক্যাব সংস্থার কর্তার কথায়, 'আমরা দৃঢ়ভাবে অফলাইন ট্রিপগুলি থেকে যাত্রী ও চালক উভয়কেই বিরত থাকতে বলি। কারণ এতে যাত্রী বা চালকের জন্য কোনও সুরক্ষা কবচ থাকছে না৷ অনলাইন ট্রিপের আরেকটি সুবিধা হল ড্রাইভার এবং যাত্রীদের জন্য বিমা কভারেজ থাকে। যদি তারা কোনও দুর্ঘটনার মধ্যে পড়ে তাহলে তা পরবর্তীতে সুরক্ষা দেবে।'

শুধু অ্যাপ ক্যাব নয়, অ্যাপ টু-হুইলার চালকরাও তাদের যাত্রীদের সঙ্গে আলোচনা করে অফলাইনে যাতায়াত করছেন। অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড-এর ইন্দ্রনীল ব্যানার্জি সংবাদমাধ্যমকে বলেন, 'চালকরা কেবল যাত্রী পেতেই অ্যাপটি ব্যবহার করছে এবং তারপরে তারা সম্ভাব্য যাত্রীকে ফোন করে এবং ভাড়া নিয়ে আলোচনা করে অফলাইনে ট্রিপ করছেন।'


```