Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকার তদন্ত হোক, নিন্দায় সরব অপর্ণা, বিভাস, সুমনরা

ময়নাতদন্ত ছাড়াই পুলিশ কীভাবে আরজিকরের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলেছিল, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মৃত ছাত্রীর পরিবার থেকে আন্দোলনকারী পড়ুয়ারা।

আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকার তদন্ত হোক, নিন্দায় সরব অপর্ণা, বিভাস, সুমনরা

অপর্ণা সেন, কবীর সুমন।

শেষ আপডেট: 12 August 2024 14:30

দ্য ওয়াল ব্যুরো: ময়নাতদন্ত ছাড়াই পুলিশ কীভাবে আরজিকরের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলেছিল, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মৃত ছাত্রীর পরিবার থেকে আন্দোলনকারী পড়ুয়ারা। এবার সেই একই দাবি জানালেন  ‘দা রেপিস্ট’ এর পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন-সহ সমাজের বিশিষ্টজনেরা।

বিভাস চক্রবর্তী, কবীর সুমন, কৌশিক সেন, সুজাতা ভদ্র, তরুণ মণ্ডল সহ সমাজের বিশিষ্টজনেরা অপরাধীর কঠোর শাস্তি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়ে  পড়ুয়াদের আন্দোলনকে স্বাগত জানিয়েছেন। 

অপর্ণাদেবীর কথায়, "কর্মস্থলে এভাবে একজন ডাক্তারি পড়ুয়াকে খুন করা হল। তারপরেও কীভাবে পুলিশ এতটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে? রক্তমাখা দেহ দেখেও পুলিশ কীভাবে আত্মহত্যার কথা বলেছিল? তবে কি কাউকে আড়াল করা হচ্ছে?"

অপর্ণাদেবী আরও বলেন, "ঘটনায় পুলিশের ভূমিকাও সন্দেহের উর্ধে নয়। তাই পুলিশের ভূমিকাও খতিয়ে দেখতে হবে।"
একই বক্তব্য বিভাস, সুমনদের। তাঁদের কথায়., "ঘটনায় পুঙ্খানুুপুঙ্খ তদন্ত করতে হবে। কাউকে যেন আড়াল না করা হয়।

প্রসঙ্গত, আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে মহিলা চিকিৎসক, ছাত্রী-সহ সার্বিকভাবে নারী সুরক্ষার জন্য ১৫ দফার নির্দেশিকা জারি করেছে লালবাজার। আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্তর কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এমনকী এক্ষেত্রে অভিযুক্তর সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

রবিবার আন্দোলনকারীদের সঙ্গে ফের বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। আন্দোলনকারীদের দাবি মেনে  কলকাতার একজন এসিপিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই এসিপি বিভিন্ন মেডিক্যাল কলেজের নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন। সোমবার আরজিকরের অধ্যক্ষর পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষও।

এ ব্যাপারে আন্দোলনকারীদের তরফে বলা হচ্ছে, পুলিশের সঙ্গে আলোচনায় তাঁরা একাধিক দাবি জানিয়েছেন। তাঁর মধ্যে অপরাধীর কঠোরতম শাস্তির দাবিও রয়েছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীরা মনে করছেন, ধৃত সঞ্জয়ের সঙ্গে আরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তাঁদের কথায়, "আমরা কানাঘুষো শুনছি মৃত ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। ২-৩জন নাকি ছিল। সিপিও এ ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু বলতে পারেননি। জানিয়েছেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।" তাই তাঁদের বক্তব্য, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নো সেফটি, নো ডিউটি।


```