
শেষ আপডেট: 9 July 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে (Mohun Bagan) যোগ দিয়েই বিশ্বকাপার আনোয়ার আলি (Anwar Ali) বলে উঠলেন ‘জয় মোহনবাগান’! তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলেছেন। জীবন শুরু করেছিলেন স্ট্রাইকার হিসেবে, পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন নির্ভরযোগ্য সেন্টারব্যাক।
আনোয়ারকে নিয়ে সবুজ মেরুন শিবির রক্ষণকে আরও শক্তিশালী করল। পাশাপাশি মোহনবাগান নিচ্ছে আবদুল সামাদকেও। হয়তো এবারই বাগান ছেড়ে দলের অধিনায়ক প্রীতম কোটাল যোগ দেবেন কেরালা ব্লাস্টার্স দলে।
আনোয়ারের একটা সময় হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছিল। তাঁর খেলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল ফেডারেশন। চিকিৎসা করিয়ে আইনি সাহায্য নিয়ে ফের মাঠে ফিরে আলোড়ন ফেলে দেন। তিনি রক্ষণে খেলার পাশাপাশি গোলও করতে পারেন।
সবুজ মেরুন শিবিরে যোগ দিয়ে ২২ বছরের ভারতীয় তারকা আনোয়ার বলেছেন, ‘প্রত্যেক ভারতীয় ফুটবলারের কলকাতায় খেলার স্বপ্ন থাকে। আমার শুধু কলকাতায় খেলার স্বপ্ন ছিল না, আমি কলকাতার দলের জার্সি পরে খেলতে চেয়েছিলাম। আমি শহরের সমর্থকদের ভালবাসা অনুভব করতে চাই। তাই আমি মোহনবাগানে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রায় ছয় ফুটের ওপর লম্বা আনোয়ার ভারতীয় দলের নামী সদস্যও। তিনি আসায় প্রীতমকে হয়তো রিলিজ করে দেবেন কর্তারা। কারণ প্রীতমের এবার দাবি আরও বেশি। এমনকী সেই কারণে সামাদকেও নিচ্ছেন কোচ জুয়ান ফার্নান্দো।
‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান, যদি না…’, শর্ত চাপালেন পাক ক্রীড়ামন্ত্রী