Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি ব্যান ভুল সিদ্ধান্ত, বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ প্রসঙ্গে মুখ খুললেন অনুরাগ

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' ব্যান করা নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী রাজ্যকে নোটিস পাঠিয়েছেন। এরমধ্যেই এবার এই ব্যান প্রসঙ্গে মুখ খুললেন আর এক বলিউড পরিচাল

ছবি ব্যান ভুল সিদ্ধান্ত, বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ প্রসঙ্গে মুখ খুললেন অনুরাগ

শেষ আপডেট: 10 May 2023 08:05

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' ব্যান করা নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী রাজ্যকে নোটিস পাঠিয়েছেন। এরমধ্যেই এবার এই ব্যান প্রসঙ্গে মুখ খুললেন আর এক বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap on The Kerala Story)। 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'আগলি'র মতো ছবির পরিচালক বলেছেন, কোনও শিল্প, তা যতই প্রোপাগান্ডা করুক না কেন, সেটা ব্যান (ban) করা উচিত না। এই মর্মে মঙ্গলবার একটি টুইটও করেছেন তিনি।

সেই টুইটে অনুরাগ লিখেছেন, 'আপনি ছবিটির সঙ্গে একমত হোন বা না হোন, এটি প্রোপাগান্ডা করুক বা না করুক, আক্রমণাত্মক হোক বা না হোক, এটিকে নিষিদ্ধ করা উচিত না।' এর সঙ্গেই তিনি জুড়ে দিয়েছেন ফরাসি লেখক-দার্শনিক ভলতেয়ারের একটি বিখ্যাত কোট। তাতে লেখা, 'আপনি যা বলবেন আমি তার সঙ্গে একমত নই। কিন্তু আপনার বলার অধিকার আমি আমৃত্যু রক্ষা করে যাব।' শুধু অনুরাগই নন, বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিও ছবি ব্যান করা অনুচিত বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, দু'জনেই দেশের কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছেন।

https://twitter.com/anuragkashyap72/status/1655960965400379393?s=20

এখানেই শেষ নয়। এরপর অনুরাগ নিজের টুইট রিটুইট করে আরও লেখেন যে, 'আপনি যদি অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে চান, তাহলে আরও বেশি সংখ্যক মানুষকে হলে নিয়ে গিয়ে 'আফওয়াহ' ছবিটি দেখুন। এবং ভাবুন কীভাবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলছে ছবিটি। আপনাদের প্রতিবাদ জোরালো করুন। এটিই হবে ভাল ছবির জন্য লড়াই করার সঠিক উপায়।'

এদিকে 'দ্য কেরালা স্টোরি'র নির্মাতারা বাংলায় ছবি প্রদর্শন বন্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সেই মামলার অনুমতি দিয়েছে। আগামী ১২মে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। গত ৮মে, সোমবার সিনেমাটি রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, বাংলায় শান্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা, সুপ্রিম কোর্ট শুনবে ১২মে


```