Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজের ডাকা কোর কমিটির বৈঠকেই নেই কেষ্ট, বোলপুরে গরহাজির অনুব্রত গেলেন মহম্মদবাজারে

বোলপুরের কোর কমিটি ছেড়ে মহম্মদবাজারের বৈঠকে গেলেন কেষ্ট। সেখানে দেউচা-পাচামির বৈঠক করবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি।

নিজের ডাকা কোর কমিটির বৈঠকেই নেই কেষ্ট, বোলপুরে গরহাজির অনুব্রত গেলেন মহম্মদবাজারে

অনুব্রত মণ্ডল

শেষ আপডেট: 22 March 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: যৌথ সিদ্ধান্তেই দল পরিচালনা করতে হবে। কাজল শেখ নিজের সিদ্ধান্তে অনড় থাকায় সেই মতোই শনিবার বীরভূমে তৃণমূলের (TMC) কোর কমিটির বৈঠক হবে বলে জানিয়ে দেন আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী।

বোলপুর তৃণমূলের জেলা দফতরে বিকেল তিনটে নাগাদ বৈঠক ডাকা হয়েছিল ঠিকই, কিন্তু সেই বৈঠকেই যোগ দিলেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বোলপুরের কোর কমিটি ছেড়ে মহম্মদবাজারের বৈঠকে গেলেন কেষ্ট। সেখানে দেউচা-পাচামির বৈঠক করবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি। তবে বোলপুরের বৈঠকে উপস্থিত রয়েছেন কাজল শেখ (Kajal Sekh)।

গত ডিসেম্বরে রামপুরহাটে জেলা কোর কমিটির বৈঠকের তিন মাস পরে এদিন বোলপুরে ফের বৈঠক ডাকা হয়েছিল। যাকে ঘিরে চরম অস্বস্তি তৈরি হয় দলে। বিকাশ রায়চৌধুরী এ ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন, "কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তিনি যেদিন বৈঠক ডাকতে বলবেন সে দিনই আমি বৈঠক ডাকব।"

এদিকে অনুব্রত মণ্ডল বুধবার দুপুরে কোর কমিটির বৈঠক না ডেকে জেলা কমিটির বৈঠক ডাকেন। তাতে দলের ৯টি বিভাগকে ডাকা হয়। সাংসদ থেকে শাখা সংগঠনের সবাইকে। উদ্দেশ্য একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেলায় নির্বাচনী কমিটি তৈরি করা।


```