Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জামিন পেলেন অনুব্রত, গরু পাচার কাণ্ডে মিলল রেহাই, পুজোর আগেই কি ফিরছেন বীরভূমে

২০২২ সালের ১১ অগস্ট গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আজ, ২০ সেপ্টেম্বর ২০২৪ জামিন মেলেন তিনি।

জামিন পেলেন অনুব্রত, গরু পাচার কাণ্ডে মিলল রেহাই, পুজোর আগেই কি ফিরছেন বীরভূমে

অনুব্রত মণ্ডল

শেষ আপডেট: 20 September 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: সিবিআই-এর পর এবার ইডির মামলা থেকেও জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যার পর এবার তিহার জেল থেকে মুক্তি পাবেন কেষ্টও। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আজ জামিন পেলেন কেষ্ট। ২০২২ সালের ১১ অগস্ট গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। আজ, ২০ সেপ্টেম্বর ২০২৪ জামিন পেলেন তিনি।

এই জামিনের পরে মনে করা হচ্ছে, সম্ভবত পুজোর আগেই বীরভূমে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।

বছর দুয়েক আগে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা  হয়েছিল তাঁকে। পরে তৃণমূল নেতাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে সেখানেই বন্দি। এই একই মামলায় নভেম্বরে কেষ্টকে গ্রেফতার করে ইডি-ও।

গরু পাচারে আর্থিক তছ্রুপের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ইডি। এর পরপরই অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই মামলায় জামিন পেলেও ঝুলে ছিল ইডির মামলা। এবার সেখান থেকেও জামিন পেলেন অনুব্রত। 

প্রসঙ্গত, গরু পাচার মামলায় ক'দিন আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। আদালত সুকন্যাকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। পাশাপাশি একাধিক শর্তও আরোপ করে।

অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সিবিআই দাবি করেছিল, তাঁর বিপুল সম্পত্তির পরিমাণের সম্পূর্ণ তথ্য মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে রয়েছে। তার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু সিবিআই তাঁকে গ্রেফতার করেনি, ইডি করেছিল। তারপর থেকেই তিনি ছিলেন তিহার জেলে। 


```