Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুব্রতর ভাইকে বেধড়ক মারধর, থানার মেঝেতে রক্তাক্ত শরীরে শুয়ে সুমিত

অনুব্রত মণ্ডলের ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শুক্রবার বোলপুর থানার বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। আক্রান্ত সুমিত মণ্ডলের দাবি, তাঁর দাদা অনুব্রত মণ্ডল বলেই তাঁকে মারধর করা হয়েছে। এমনকি পুলিশ জানার পরেও তাঁকে ঠিক সময়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়নি। 

অনুব্রতর ভাইকে বেধড়ক মারধর, থানার মেঝেতে রক্তাক্ত শরীরে শুয়ে সুমিত

শেষ আপডেট: 27 October 2023 13:40

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: অনুব্রত মণ্ডলের ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শুক্রবার বোলপুর থানার বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। আক্রান্ত সুমিত মণ্ডলের দাবি, তাঁর দাদা অনুব্রত মণ্ডল বলেই তাঁকে মারধর করা হয়েছে। এমনকি পুলিশ জানার পরেও তাঁকে ঠিক সময়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়নি। 

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন৷ তাঁর ভাই সুমিতের অভিযোগ, অনুব্রতর নিচুপট্টির বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে দুর্গাপুজোর বিসর্জনের সময় তাঁকে মারধর করে এলাকার দুই যুবক। রক্তাক্ত অবস্থাতেই তিনি বোলপুর থানায় আসেন। থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি পুলিশ৷ 

তিনি বলেন, “থানায় এসে সবটা জানানো সত্ত্বেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি৷ অনুব্রত মণ্ডলের ভাই বলেই আমাকে মারধর করা হয়েছে। আর যেহেতু আমার দাদা তিহারে বন্দি। তাই পুলিশ অসহযোগিতা করছে। আমি প্রচণ্ড অসুস্থ বোধ করছি।”  

এদিন, থানার বাইরে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখা যায় সুমিত মণ্ডলকে৷ সেই অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করতে দেখা যায় তাঁকে। তারপরেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তি অভিযোগ করেন, বিসর্জনের সময় তাঁর উপর আক্রমণ হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। দাদা বাইরে থাকাতেই এমন হামলার মুখে তাকে পড়তে হয় বলে সুমিত মণ্ডলের দাবি। তবে এব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


```