Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

যাদবপুরে ছাত্রমৃত্যু কাণ্ডে ৩২ পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ অ্যান্টি ব়্যাগিং কমিটির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি। দ্রুত শাস্তির সুপারিশ করা হয়েছে কমিটির তরফে।

যাদবপুরে ছাত্রমৃত্যু কাণ্ডে ৩২ পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ অ্যান্টি ব়্যাগিং কমিটির

শেষ আপডেট: 5 December 2023 20:50

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি। দ্রুত শাস্তির সুপারিশ করা হয়েছে কমিটির তরফে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অরিত্র মজুমদার ওরফে আলুকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র‌্যাগিং কমিটি। একই সঙ্গে কলেজের আর এক পড়ুয়া রুদ্র চট্টোপাধ্যায়কে এক মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিটি।

কলেজের পাঁচ জন ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার ও চার সেমেস্টারের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র‍্যাগিং কমিটি। একইসঙ্গে কলেজের আরও ২৫ জন পড়ুয়াকে একটি সেমেস্টারের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

গত অগস্টে হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় বগুলার এক ছাত্রের। ওই ঘটনার পরই কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপের সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটি।

ইতিমধ্যে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। হস্টেলে অবাধ যাতায়াতের ওপরও বাড়তি নজরদারি শুরু হয়েছে। হস্টেলে ঢোকা এবং বেরানোর সময় আই কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এবার একযোগে ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করল কমিটি।


```