Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে চালু হল আরও একটি চিড়িয়াখানা, অ্যালেন পার্ক থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বড়দিনের আগে রাজ্যে চালু হল আরও একটি চিড়িয়াখানা। বৃহস্পতিবার অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি নয়া চিড়িয়াখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে চালু হল আরও একটি চিড়িয়াখানা, অ্যালেন পার্ক থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 21 December 2023 18:16

 দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে রাজ্যে চালু হল আরও একটি চিড়িয়াখানা। বৃহস্পতিবার অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি নয়া চিড়িয়াখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়ার গড়চুমুকে উদ্বোধন হল এই চিড়িয়াখানার। মুখ্যমন্ত্রী জানান, “এর ফলে রাজ্যে চিড়িয়াখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টি।"

মুখ্যমন্ত্রী জানান, "দেশের মধ্যে এই মুহূর্তে সেরা চিড়িয়াখানা দার্জিলিং। আমরা বণ্যপ্রাণে আরও জোর দিতে চাইছি। তাই হাওড়ায় এই চিড়িয়াখানার উদ্বোধন করা হল।"

এদিন অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, "বড়দিনের উৎসব উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকাকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, চন্দনগর, ব্যান্ডেল, হাওড়া, ঝাড়গ্রামকেও আলোতে সাজিয়ে তোলা হচ্ছে। উৎসবের মরশুমে সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।"

সম্প্রতি দেশের তিনটি পুলিশ স্টেশনকে সেরার শিরোপা দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী জানান, সেই তালিকায় রয়েছে এরাজ্যের হুগলির শ্রীরামপুর থানা। এজন্য পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

পিকনিকের মরশুমে এই চিড়িয়াখানা খোলার ফলে খুশি হাওড়াবাসী। জানা গেছে, গড়চুমুক চিড়িয়াখানাটি আগে মিনি জু ছিল। সংস্কারের কাজের জন্য মাঝে প্রায় ২ বছর এই চিড়িয়াখানাটি বন্ধ ছিল।

গড়চুমুক পর্যটন কেন্দ্রের একটি অংশ রয়েছে দামোদর পাড়ে। অন্য অংশটি হুগলি নদীর পাড়ে অবস্থিত। হাওড়ার দিকের অংশটি একটি বেসরকারি সংস্থাকে লিজে দিয়েছে সরকার। ওই বেসরকারি সংস্থার হাত ধরে এই অংশটি সুন্দরভাবে সেজে উঠেছে। পিকনিকের মরশুমে তা চালু হওয়ায় এখানে পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে।


```