Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের মর্মান্তিক দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, পুলিশি নজরদারি সত্ত্বেও অতিরিক্ত গতি এবং বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের মর্মান্তিক দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 September 2025 09:50

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী এক্সপ্রেসওয়েতে (Kalyani Expressway) ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। শনিবার গভীর রাতে মোহনপুর থানার অন্তর্গত বাবনপুর এলাকায় বাইকের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের (Two youths died)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রাজীব পাল ও সোমনাথ ঘোষ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে বাইক চালিয়ে নৈহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন দুই যুবক। বাবনপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় দু’জনকে দ্রুত বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

 

একইসঙ্গে, কল্যাণী এক্সপ্রেসওয়ের নিমতা থানার অন্তর্গত এলাকায়ও শনিবার রাতে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ও যানবাহনের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগের দিনই অর্থাৎ শুক্রবার, আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল।চন্দননগরে প্রতিমা আনতে গিয়ে ম্যাটাডর উল্টে প্রাণ হারান তিন যুবক। অন্যদিকে, কলকাতার বুকে লরির ধাক্কায় মৃত্যু হয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির।

ক্রমাগত দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, পুলিশি নজরদারি সত্ত্বেও অতিরিক্ত গতি এবং বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে


```