Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৈহাটিতে তৃণমূলকর্মীকে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ

এবার নৈহাটিতে দিনেদুপুরে শুটআউটের ঘটনা। আততায়ীদের গুলিতে খুন হলেন তৃণমূল কর্মী। নৈহাটির পানিট্যাঙ্কি এলাকায় আচমকা গুলি চলে।

নৈহাটিতে তৃণমূলকর্মীকে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 January 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: এবার নৈহাটিতে দিনেদুপুরে শুটআউটের ঘটনা। আততায়ীদের গুলিতে খুন হলেন তৃণমূল কর্মী। নৈহাটির পানিট্যাঙ্কি এলাকায় আচমকা গুলি চলে। মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে ওই তৃণমূল কর্মীর।

শুধু তাই নয়, পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় বলেও অভিযোগ। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

  

  

এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর তুমুল চাঞ্চল্য গোটা এলাকায়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন নিহত তৃণমূল কর্মীর পরিবারের লোকজন।

স্থানীয় বিধায়ক সনৎ দে জানান, "সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী ছিল। বাড়ি ফিরছিল। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালিয়েছে।" তাঁর অভিযোগ, অর্জুন সিং-এর আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ, চিন্টু সিং-সহ একাধিক দুষ্কৃতী ঘিরে ধরে সন্তোষকে ৪ রাউন্ড গুলি করে।

এলাকায় বেশ পরিচিতি ছিল ওই তৃণমূল কর্মীর। তাঁকে গুলি করার পরই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা খতিয়ে দখতে শুরু হয়েছে তদন্ত।


```