দ্য ওয়াল ব্যুরো : তাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার করা হল আরও তিন কিশোরকে। রবি ও সোমবার উদ্ধার করা হয়েছে আট জনকে। মঙ্গলবার বিকালে প্রথমে উদ্ধার হয় নবম জন। তার পরেই আরও দুজন। নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, ছেলেগুলিকে গুহা থেকে উদ্ধার করে পাঠানো হয়েছে ফিল্ড হাসপাতালে। কেভ রেসকিউ-এর চূড়ান্ত এই পর্বে এখন বার করে আনতে বাকি আর এক কিশোর ও তাদের ফুটবল কোচকে। শেষ এই সুসংবাদের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অসংখ্য মানুষ।