Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মোদীর রোড শোয়ের সূচি বদল বেঙ্গালুরুবাসীর অসন্তোষের মুখে

দ্য ওয়াল ব্যুরো: শনি ও রবিবার বেঙ্গালুরু শহরে ৩৬ কিলোমিটার পথ রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এটা পরিবর্তিত কর্মসূচি (Change in PM Narendra Modis Bengaluru Road Show Schedule)। বিধানসভা ভোটের প্রচারে ঝড় তুলতে বিজেপি আগামীকা

মোদীর রোড শোয়ের সূচি বদল বেঙ্গালুরুবাসীর অসন্তোষের মুখে

শেষ আপডেট: 6 May 2023 04:43

দ্য ওয়াল ব্যুরো: শনি ও রবিবার বেঙ্গালুরু শহরে ৩৬ কিলোমিটার পথ রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এটা পরিবর্তিত কর্মসূচি (Change in PM Narendra Modis Bengaluru Road Show Schedule)। বিধানসভা ভোটের প্রচারে ঝড় তুলতে বিজেপি আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীকে দিয়ে ৩৬ কিলোমিটার পথে রোড শো-এর পরিকল্পনা করেছিল।

যতই ছুটির দিন হোক, প্রধানমন্ত্রী র রোড শো'তে শহরের কী দশা হতে পারে তা ভেবেই সমাজ মাধ্যমে সরব হন বহু মানুষ। তথ্য প্রযুক্তি শিল্পের পীঠস্থান কসমোপলিটন শহর বেঙ্গালুরুতে বহু মানুষ রবিবারেও পথে বের হন সপরিবারে বাড়ির বাইরে সময় কাটাবেন বলে।

এমনিতেই গত কয়েকদিন ভোটের মিটিং মিছিলের জেরে ট্রেন বাস, বিমান ধরতে সমস্যায় পড়ছিলেন মানুষ। গন্তব্যে পৌঁছুতে ছয় সাত কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। তারমধ্যে প্রধানমন্ত্রীর রোড শো যেন কাটা ঘায়ে নুনের ছিঁটে পড়ার শামিল হয়েছে। রবিবার আবার বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে শহরে। প্রধানমন্ত্রীর যাত্রা পথে পড়েছে একাধিক পরীক্ষা কেন্দ্র।

এই পরিস্থিতিতে মোদীর রোড শো এর কর্মসূচি বদলের দাবি নিয়ে বেঙ্গালুরু হাই কোর্টে জনস্বার্থের মামলা করেন বেশ কিছু নাগরিক। শুনানির আগেই অবশ্য বিজেপি ঘোষণা করে প্রধানমন্ত্রী দুদিন রোড শো করবেন ভাগ করে। শনি ও রবিবার শহরের দুই প্রান্তে হবে কর্মসূচি। যানজট এবং ভোগান্তি এড়াতেই এই সিদ্ধান্ত।

বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে জন সাধারণের দুর্ভোগের কথা মাথায় রেখে। এদিকে হাই কোর্টও রাজ্য প্রশাসন ও পুলিশের কথায় ভরসা রেখে প্রধানমন্ত্রীর রোড শোতে ছাড়পত্র দিয়েছে। পুলিশ আদালতে কথা দিয়েছে, যান চলাচলে কোনও সমস্যা হবে না। যদিও নাগরিকদের আশঙ্কা একটু পরে শুরু হতে যাওয়া রোড শো তে অচল হয়ে পড়বে বেঙ্গালুরুর দক্ষিণ প্রান্তের ১৮ কিলোমিটার পথ।

বিজেপি আগেভাগে তাই বলে রেখেছে, কংগ্রেস রোড শো নিয়ে চক্রান্ত করতে পারে। মিছিলে অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দিয়ে কালিমালিপ্ত করতে পারে প্রধানমন্ত্রীকে। বেঙ্গালুরুতে কংগ্রেসের অঙ্গুলি হেলনে চলে বেশ কিছু হাসপাতালও এই চক্রান্তে লিপ্ত হতে পারে।

মণিপুরে ৩৫৫, মুখ পুড়ল মোদী-শাহের, সরব বিরোধীরা


```