Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ডায়মন্ড হারবার মেডিক্যাল: নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

গত মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তারপরই পুলিশ বিনোদ পণ্ডিত নামে এক অভিযুক্তকে পাকড়াও করে। অন্যদিকে, গা ঢাকা দিয়েছিল আরেক সাফাইকর্মী বিজু দাস।

ডায়মন্ড হারবার মেডিক্যাল: নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

ডায়মন্ড হারবার মেডিক্যাল

শেষ আপডেট: 28 February 2025 11:33

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার মেডিক্যালে (Diamond Harbor Medical) চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির (Molestation) ঘটনায় গ্রেফতার  (Arrest) আরও এক অভিযুক্ত। ওই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে হাসপাতালেরই দুই সাফাইকর্মীর বিরুদ্ধে।

গত মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তারপরই পুলিশ বিনোদ পণ্ডিত নামে এক অভিযুক্তকে পাকড়াও করে। অন্যদিকে, গা ঢাকা দিয়েছিল আরেক সাফাইকর্মী বিজু দাস। বৃহস্পতিবার বিকেলে তাকেও গ্রেফতার করে ডায়মন্ড হারবার পুলিশ। ধৃত দু'জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

ঘটনা হল, গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার নেতড়ার এক বাসিন্দা তাঁর অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করান। রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়।

অভিযোগ, ওই রাতেই তাকে শারীরিক নির্যাতন করেন হাসপাতালেরই এক সাফাইকর্মী। ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটি। সোমবার পরিবার তার সঙ্গে দেখা করতে গেলে সব কথা খুলে বলে সে। প্রথমে ওই নাবালিকা তার মাকে জানায় বিষয়টি। তিনিই পরে পরিবারকে লোককে বলেন। তার পর হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ডায়মন্ড হারবার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতার দুই।


```