Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

আপের অস্বস্তি বাড়িয়ে মদনীতি নিয়ে কেজরিকে কড়া চিঠি আন্নার

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি সরকারের মদ বিক্রি নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল। আবগারি মন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্র

আপের অস্বস্তি বাড়িয়ে মদনীতি নিয়ে কেজরিকে কড়া চিঠি আন্নার

শেষ আপডেট: 30 August 2022 15:37

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি সরকারের মদ বিক্রি নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল। আবগারি মন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) যখন কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তখন তাঁকে বিপাকে ফেলল এক পত্র-বোমা।

সমাজকর্মী আন্না হাজারে (Anna Hazare) দিল্লিতে আম আদমি পার্টির সরকারের মদ নীতির বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে তাঁকে লম্বা চিঠি লিখেছেন। প্রসঙ্গত এক দশক আগে দিল্লিতে আন্নার 'ইন্ডিয়া এগেনস্ট কোরাপশন' কর্মসূচির প্রধান সহায়ক ছিলেন কেজরিওয়াল। বস্তুত ওই আন্দোলনের হাত ধরেই আম আদমি পার্টি গঠন করেন তিনি।

হিন্দিতে লেখা দু'পাতার চিঠিতে, হাজারে মদ বিক্রির বিষয়ে কেজরিওয়ালের আগের অবস্থানের প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযোগ করেছেন কেজরিওয়াল এখন যা করছেন তা তাঁর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ২০১২ সালে কেজরিওয়ালের লেখা বই 'স্বরাজ'-এর উল্লেখ করে হাজারে লিখেছেন যে তিনি বইটির মুখবন্ধ লিখেছিলেন। তাতে মদের বিরোধিতার কথাই ছিল।

হাজারের অভিযোগ, কেজরিওয়াল তাঁর কথা ভুলে গেছেন এবং দিল্লি সরকার এখন যে মদ নীতি তৈরি করেছে তাতে মদ বিক্রি এবং মদ্যপানকেই উৎসাহিত করা হচ্ছে। এরপরই অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন, ‘এ থেকে মনে হচ্ছে, মদ যেমন নেশা করে, তেমনি ক্ষমতাও একটি নেশা। দেখে মনে হচ্ছে আপনিও ক্ষমতায় মত্ত হয়ে গেছেন।’ যদিও বিতর্কিত ওই মদনীতি কেজরিওয়াল সরকার ইতিমধ্যেই বাতিল করেছে।

আন্না চিঠিতে কেজরিওয়ালের উদ্দেশে লিখেছেন, আপনি 'স্বরাজ' নামের বইটিতে আদর্শ নিয়ে অনেক কথা লিখেছেন। তখন আপনার প্রতি আমার অনেক আশা ছিল। কিন্তু রাজনীতিতে গিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর মনে হচ্ছে আপনি আদর্শ ভুলে গেছেন।’

প্রবীণ এই সমাজকর্মী কেজরিওয়াল ও তাঁর উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার রালেগান সিদ্ধি গ্রামে যাওয়ার সময় প্রসঙ্গ চিঠিতে তুলে এলেছেন। বলেছেন, ‘আপনি লোকপাল আন্দোলনের কারণে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তারপর আপনি এবং মণীশ সিসোদিয়া বেশ কয়েকবার রালেগান সিদ্ধি গ্রামে গেছেন। গ্রামবাসীদের কাজ আপনারা দেখেছেন। গত ৩৫ বছর ধরে গ্রামে মদ, বিড়ি, সিগারেট বিক্রি হয় না। আপনি এটি দেখে অনুপ্রাণিত হয়েছেন। আপনি এটিরও প্রশংসা করেছেন।’

বিলকিস বিতর্কের মধ্যেই গুজরাত দাঙ্গা সম্পর্কিত ১১ মামলা বাদ দিল সুপ্রিম কোর্ট

চিঠিতে কেজরিওয়ালের অস্বস্তি বাড়িয়ে আন্না হাজারে লিখেছেন কীভাবে কেজরিওয়াল দুর্নীতি বিরোধী লড়াইয়ের মঞ্চ থেকে রাজনীতিক হয়ে ওঠার স্বপ্ন বয়ে বেড়াতেন। হাজারে দিল্লির মুখ্যমন্ত্রীকে লিখেছেন, আপনি রাজনৈতিক পথ অবলম্বন করার কথা বলেছিলেন। কিন্তু রাজনৈতিক দল গঠন করা আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল না।

আন্না হাজারে লিখেছেন, তিনি আশা করেছিলেন কেজরিওয়াল দেশের রাজধানীতেও মহারাষ্ট্রের গ্রামের অনুরূপ নীতি প্রয়োগ করবেন। অর্থাৎ মদ খাওয়া ও বিক্রিতে লাগাম টানবেন। কিন্তু তা হয়নি। তাঁর কথায়, দিল্লি সরকারের কাছেও এমন নীতি প্রত্যাশিত ছিল। কিন্তু আপনি তা করেননি। বলেছেন, মানুষ প্রায়ই টাকা থেকে ক্ষমতা এবং ক্ষমতা থেকে অর্থের এই দুষ্ট চক্রে আটকে যায়।


```