Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Anis Khan Death: আনিস কাণ্ড, পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে সই সংগ্রহ শহরে

আনিস খানের (Anis Khan Death) অস্বাভাবিত মৃত্যুর ঘটনায় জড়িত সমস্ত পুলিশ কর্মীর শাস্তির দাবিতে সই সংগ্রহ শুরু হয়েছে শহরে। ওই ঘটনার প্রতিবাদে হওয়া আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়েও সই সংগ্রহে (Signature) নেমেছে রাজ্যের কয়েকটি মানবাধিকার সংগঠ

Anis Khan Death: আনিস কাণ্ড, পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে সই সংগ্রহ শহরে

শেষ আপডেট: 4 March 2022 07:48

আনিস খানের (Anis Khan Death) অস্বাভাবিত মৃত্যুর ঘটনায় জড়িত সমস্ত পুলিশ কর্মীর শাস্তির দাবিতে সই সংগ্রহ শুরু হয়েছে শহরে। ওই ঘটনার প্রতিবাদে হওয়া আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়েও সই সংগ্রহে (Signature) নেমেছে রাজ্যের কয়েকটি মানবাধিকার সংগঠন। মূল আয়োজক মানবাধিকার সংগঠন এপিডিআর। ওই সংগঠনের পূর্ব কলকাতা (Kolkata) শাখার উদ্যোগে মৌলালির মোড়ে সকাল ১০’টা থেকে শুরু হয়েছে সই সংগ্রহ ও পথসভা। চলবে সন্ধা ৭’টা পর্যন্ত। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে স্মারকপত্র পাঠিয়ে আনিস খানের মৃত্যুর তদন্তে তাদের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। আনিসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সিপিএমের ছাত্র-যুবদের সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই। সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন প্রতিবাদকারী জেলে বন্দি। এপিডিআর মীনাক্ষী-সহ ধৃতদের প্রতি পুলিশের আচরণের তীব্র নিন্দা করেছে। ধৃতদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলি। এর আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের রাইটার্স অভিযান আটকাতেও পুলিশ মানবাধিকার হরণ করেছে বলে সংগঠনগুলির অভিযোগ। নরেন্দ্রপুর থানার ঘটনা নিয়েও জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষের দাবি করেছে তারা। দিন কয়েক আগে ওই থানার সামনে পুলিশ একদল বিক্ষোভকারীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের অনেকেই ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের গ্রেফতার করে কোমরে দড়ি বেঁধে পুলিশ আদালতে পেশ করে বলে অভিযোগ। এক লেখকের গ্রেফতারির প্রতিবাদ জানাতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল ধৃতরা। এপিডিআর-এর সহ সম্পাদক আলতাফ আহমেদ বলেন, এ রাজ্যে পুলিশি সন্ত্রাসের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। জেলে মেয়ের সঙ্গে দেখা করে মীনাক্ষীর বাবা-মা গেলেন আনিসের বাড়িতেও

```