Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

দেড় মাসের মধ্যে জমা দিন ৭১৫ কোটি টাকা, অনিল অম্বানীকে নির্দেশ লন্ডনের কোর্টের

দ্য ওয়াল ব্যুরো : চিনের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে ৬৬ হাজার কোটি টাকার বেশি ধার করেছিলেন শিল্পপতি অনিল অম্বানী। সেই টাকা ফেরত পাওয়ার জন্য ব্যাঙ্কগুলি মামলা করেছে লন্ডনের কোর্টে। শুক্রবার অনিল আদালতে জানিয়েছিলেন, তাঁর প্রতিটি বিনিয়োগে

দেড় মাসের মধ্যে জমা দিন ৭১৫ কোটি টাকা, অনিল অম্বানীকে নির্দেশ লন্ডনের কোর্টের

শেষ আপডেট: 8 February 2020 06:49

দ্য ওয়াল ব্যুরো : চিনের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে ৬৬ হাজার কোটি টাকার বেশি ধার করেছিলেন শিল্পপতি অনিল অম্বানী। সেই টাকা ফেরত পাওয়ার জন্য ব্যাঙ্কগুলি মামলা করেছে লন্ডনের কোর্টে। শুক্রবার অনিল আদালতে জানিয়েছিলেন, তাঁর প্রতিটি বিনিয়োগেই ক্ষতি হয়েছে। তাঁর মূল্য এখন শূন্য। এই অবস্থায় যদি তাঁকে কোর্টে অর্থ জমা রাখতে বলা হয়, তিনি হয়তো মামলা চালানোর খরচই জোগাড় করতে পারবেন না। এরপর লন্ডনের কোর্ট নির্দেশ দিয়েছে, ছয় সপ্তাহের মধ্যে অনিলকে আদালতে জমা দিতে হবে ১০ কোটি ডলার। অর্থাৎ ৭১৫ কোটি টাকার বেশি। কোর্টের নির্দেশ থেকে স্পষ্ট, বিচারক ডেভিড ওয়াকসম্যান মানতে চাননি যে, অনিলের সম্পত্তির মূল্য এখন শূন্য। তিনি বলেন, অনিল নিজের আর্থিক অবস্থা খোলাখুলি জানাচ্ছেন না। তাঁর বক্তব্যে স্বচ্ছতার অভাব আছে। তাঁর কথায়, “অনিল অম্বানী বলছেন তিনি কোনও অর্থ দিতে পারবেন না। কিন্তু তাঁর কথায় আমি সন্তুষ্ট নই।” রিলায়েন্স গ্রুপ জানিয়েছে, তারা কোর্টের এই রায়ের বিরুদ্ধে আবেদন করবে। আবেদন করার জন্যও অনুমতি চাইতে হবে। তার প্রস্তুতি শুরু হয়েছে। অনিলের এক মুখপাত্র জানান, তিনি এখন কোর্টের রায় খতিয়ে দেখছেন। এরপর আইনি পরামর্শ নেবেন। একইসঙ্গে ওই মুখপাত্র বলেন, “অনিল অম্বানীর ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কে রায় দেওয়া হয়েছে। তার সঙ্গে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, রিলায়েন্স পাওয়ার লিমিটেড এবং রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের কাজকর্মের সম্পর্ক নেই।” যে তিনটি ব্যাঙ্ক অনিলের বিরুদ্ধে মামলা করেছে, তারা হল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অব চায়না, চায়না ডেভলপমেন্ট ব্যাঙ্ক এবং একজিম ব্যাঙ্ক অব চায়না। ব্যাঙ্কগুলির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমরা সরল বিশ্বাসে রিলায়েন্স কমিউনিকেশনসকে ঋণ দিয়েছিলাম। অনিল অম্বানী ব্যক্তিগতভাবে গ্যারান্টার হয়েছিলেন। আমাদের আশা, তিনি আদালতের রায় মেনে চলবেন। আশা করা যায়, দ্রুত মামলা মিটে যাবে।” ৬০ বছর বয়সী অনিলের বিরুদ্ধে দেশেও ঋণের অর্থ ফেরত না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল গতবছর। সুপ্রিম কোর্ট বলেছিল, রিলায়েন্স কমিউনিকেশনস যদি এরিকসন এবির ভারতীয় শাখাকে অবিলম্বে ৫৫০ কোটি টাকা ঋণ না শোধ করে, তাহলে অনিলকে জেলে পাঠানো হবে। এই সময় তাঁর দাদা মুকেশ ঋণের টাকা দিয়ে দেন। সেজন্য অনিলকে জেলে যেতে হয়নি।

```