Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েস ব্যাঙ্কের টাকা তছরুপ মামলা, সকালে জিজ্ঞাসাবাদ অনিল অম্বানীকে

দ্য ওয়াল ব্যুরো : চলতি মাসের গোড়ায় জানা যায়, বড় ধরনের সংকটে পড়েছে ইয়েস ব্যাঙ্ক। পরে জানা যায়, রিলায়েন্স গ্রুপের কর্তা অনিল অম্বানী সহ বেশ কয়েকজন বড় শিল্পপতি ইয়েস ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋণ নিয়ে শোধ করেননি। এই অভিযোগে বুধবার সকালেই অনিলকে ডেক

ইয়েস ব্যাঙ্কের টাকা তছরুপ মামলা, সকালে জিজ্ঞাসাবাদ অনিল অম্বানীকে

শেষ আপডেট: 19 March 2020 07:49

দ্য ওয়াল ব্যুরো : চলতি মাসের গোড়ায় জানা যায়, বড় ধরনের সংকটে পড়েছে ইয়েস ব্যাঙ্ক। পরে জানা যায়, রিলায়েন্স গ্রুপের কর্তা অনিল অম্বানী সহ বেশ কয়েকজন বড় শিল্পপতি ইয়েস ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋণ নিয়ে শোধ করেননি। এই অভিযোগে বুধবার সকালেই অনিলকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। ৬০ বছর বয়স্ক শিল্পপতি বলেন, সকালে তাঁর পক্ষে ইডি-র অফিসে যাওয়া সম্ভব হবে না। এরপর ইডি তাঁকে বেলা ১১ টার সময় তাদের অফিসে আসতে বলে। অভিযোগ, ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর রানা কাপুর ও তাঁর পরিবারের লোকজন ঘুষ খেয়েছিলেন। তাই যাঁরা ঋণ নিয়ে শোধ করেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এ ব্যাপারেই অনিলকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। রিলায়েন্স গ্রুপের অন্যান্য অফিসারকেই চলতি সপ্তাহের শেষে ডাকতে পারে ইডি। গত সপ্তাহে বিবৃতি দিয়ে রিলায়েন্স গ্রুপ জানিয়েছে, রানা কাপুরের সঙ্গে তাদের কোনও যোগযোগ ছিল না। তাঁর স্ত্রী বা কন্যার সঙ্গেও রিলায়েন্সের যোগাযোগ ছিল না। ইয়েস ব্যাঙ্ক থেকে আমাদের গ্রুপ যা ঋণ নিয়েছে সবই শোধ করে দেবে। ইতিমধ্যে ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সেই প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাঁর কথায়, “রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবমতো স্টেট ব্যাঙ্ক আগামী দিনে ইয়েস ব্যাঙ্কের ইকুইটিতে ৪৯ শতাংশ বিনিয়োগ করবে। অন্যান্য বিনিয়োগকারীদেরও আহ্বান জানানো হচ্ছে।” ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে আরবিআই যে প্রস্তাব দিয়েছে, তাতে ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে স্টেট ব্যাঙ্ক। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আগামী তিন বছর ইয়েস ব্যাঙ্কের ২৬ শতাংশ হোল্ডিং নিজের হাতে রাখবে। ইয়েস ব্যাঙ্কের কোনও কর্মীকেই ছাঁটাই করবে না। ইয়েস ব্যাঙ্কের ইকুইটিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। প্রতিটি ১০ টাকা দরে ওই ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের ১০০ কোটি ইকুইটি শেয়ার কিনবে। সম্পত্তির বিচারে দেশের সবচেয়ে বড় ঋণদাতা ব্যাঙ্ক এসবিআই বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইয়েস ব্যাঙ্কের ৭২৫ কোটি শেয়ার কিনবে। তার প্রতিটির দাম ১০ টাকা।

```