Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গাড়ির ‘বেয়াদবি’-তে বিরক্ত হয়ে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : তাঁর নাম ইন্দরজিৎ সিং জাদেজা। বাড়ি গুজরাতের রাজকোটে। একদিন তাঁর গাড়ি স্টার্ট নিচ্ছিল না। ব্যাটারি গোলমাল করছিল। নিজের প্রিয় গাড়ির এহেন আচরণে ইন্দরজিৎ এত রেগে গেলেন যে ঠিক করলেন, ধ্বংসই করে ফেলবেন তাকে। গাড়ি গ্যারেজে নিয়ে য

গাড়ির ‘বেয়াদবি’-তে বিরক্ত হয়ে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 4 September 2019 07:23

দ্য ওয়াল ব্যুরো : তাঁর নাম ইন্দরজিৎ সিং জাদেজা। বাড়ি গুজরাতের রাজকোটে। একদিন তাঁর গাড়ি স্টার্ট নিচ্ছিল না। ব্যাটারি গোলমাল করছিল। নিজের প্রিয় গাড়ির এহেন আচরণে ইন্দরজিৎ এত রেগে গেলেন যে ঠিক করলেন, ধ্বংসই করে ফেলবেন তাকে। গাড়ি গ্যারেজে নিয়ে যাওয়ার বদলে তা ঠেলে নিয়ে গেলেন রাস্তার মাঝখানে। তারপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন। https://twitter.com/dineshjoshi70/status/1168817621891870720 ইন্দরজিৎ যখন গাড়িতে আগুন দিচ্ছেন, তখন মোবাইলে ভিডিও ছবি তোলেন তাঁর বন্ধু নাইমিশ গোহিল। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিও দেখেই পুলিশ ইন্দরজিৎ ও নাইমিশকে আটক করে। কোথা থেকে ইন্দরজিৎ পেট্রল পেলেন, তাও তদন্ত করে দেখা হচ্ছে। রাজকোটের পুলিশ সুপার এ এন রাঠোর বলেন, গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গিয়েছিল। গাড়ির মালিক ক্ষেপে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

```