Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কৃষক আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংসদ চত্বরে ধরনায় রাহুলরাও

দ্য ওয়াল ব্যুরো : কৃষক আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে বৃহস্পতিবার সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের অন্যান্য সাংসদও থাকবেন তাঁর সঙ্গে। কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি এদিন সকালেই জানিয়ে দি

কৃষক আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংসদ চত্বরে ধরনায় রাহুলরাও

শেষ আপডেট: 22 July 2021 06:09

দ্য ওয়াল ব্যুরো : কৃষক আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে বৃহস্পতিবার সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের অন্যান্য সাংসদও থাকবেন তাঁর সঙ্গে। কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি এদিন সকালেই জানিয়ে দিয়েছেন, তাঁরা এদিন সংসদ চলতে দেবেন না। আগেই বোঝা গিয়েছিল, সংসদের বাদল অধিবেশন উত্তাল হতে চলেছে। অধিবেশন শুরু হওয়ার আগের দিন, গত রবিবার একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয় পেগাসাস কেলেংকারি। ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে সংসদে সরকারকে চেপে ধরেন বিরোধীরা। এদিন তার সঙ্গে যুক্ত হল বিতর্কিত কৃষি আইনের ইস্যুটিও। বুধবারই জানা যায়, দিল্লির যন্তর মন্তরে কিষাণ সংসদ বসানোর জন্য আন্দোলনরত কৃষকদের অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। সেইমতো বৃহস্পতিবার সকালে সিংঘু সীমান্ত থেকে জি টি কারনাল রোড ধরে বাসে চড়ে আসছিলেন ২০০ কৃষক। পুলিশ পথে তাঁদের থামায়। বিকল্প রাস্তা ধরে যেতে বলে। প্রথমে কৃষকরা আপত্তি করলেও পরে পুলিশের কথা মেনে নেন। সেইমতো পুলিশ কৃষকদের বাসটিকে এসকর্ট করে একটি রিসর্টের মধ্যে নিয়ে যায়। সেখানে গুনে দেখে, কতজন কৃষক আছেন। পরে পুলিশ তাঁদের যন্তর মন্তরে যেতে অনুমতি দেয়। কৃষকরা ঘোষণা করেছেন, আগামী ৯ অগাস্ট পর্যন্ত কিষাণ সংসদ বসবে। দিল্লি সরকার বলেছে, সেখানে কঠোরভাবে মেনে চলতে হবে করোনা বিধি। পুলিশ বলেছে, রোজ ২০৬ জনের বেশি কৃষক যন্তর মন্তরে জমায়েত হতে পারবেন না। কোভিড অতিমহামারীর জন্য দিল্লি জুড়ে এখন জারি রয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। সেই আইন অনুযায়ী কোনও সমাবেশ করা নিষিদ্ধ। কিন্তু কিষাণ সংসদের জন্য সেই আইনে ছাড় দেওয়া হয়েছে। নতুন কৃষি আইনের বিরুদ্ধে ২০২০ সালের নভেম্বর থেকে আন্দোলনে নেমেছে বিভিন্ন কৃষক সংগঠন। তাদের যৌথ মঞ্চের নাম সংযুক্ত কিষাণ মোর্চা। সেই মোর্চাই কিষাণ সংসদ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্য মনজিৎ সিং রাই বলেন, "কিষাণ সংসদে সবকিছুই হবে সংসদীয় রীতিনীতি মেনে। সেখানে স্পিকার থাকবেন, ডেউটি স্পিকার থাকবেন। টি-ব্রেকও হবে।" কিষাণ সংসদে অংশগ্রহণকারীরা সকলেই পরিচয়পত্র নিয়ে আসবেন। পুলিশ যদি তাঁদের বাধা দেয়, তাঁরা গ্রেফতার বরণ করবেন। সংযুক্ত কিষাণ মোর্চার সদস্য রামিন্দর পাতিয়ালা বলেন, "আমরা কৃষকদের বলেছি, তাঁরা যেন ছ'মাস পর্যন্ত কারাবরণের জন্য প্রস্তুত থাকেন। তাও অনেকে মিছিলে যাওয়ার জন্য উৎসাহ দেখাচ্ছেন।" বুধবার সংযুক্ত কিষাণ মোর্চার বিবৃতিতে বলা হয়, কেরল থেকে কৃষকরা দু'টি দলে বিভক্ত হয়ে দিল্লিতে আসছেন। এখানে তাঁরা কিষাণ সংসদে যোগ দেবেন। এছাড়া কর্নাটক, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্য থেকেও কৃষকরা আসছেন রাজধানীতে। সিরসায় সর্দার বলদেব সিং সিরসার অনশন বুধবার চারদিনে পড়ল। এদিন সকালে বিক্ষোভকারীরা দু'ঘণ্টার জন্য হাইওয়ে অবরোধ করেন। তবে কৃষকরা জানিয়ে দিয়েছেন, বৃহস্পতিবার সংসদ ঘেরাও করার কর্মসূচি তাঁদের নেই।

```