Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুপুর থেকে তাইওয়ানকে ঘিরে একের পর এক মিসাইল উৎক্ষেপণ চিনের

দ্য ওয়াল ব্যুরো: উপমহাদেশে প্রায় বেজেই গেল যুদ্ধের দামামা। সদ্যই তাইওয়ান (Taiwan) সফর সেরে জাপানে (Japan) গিয়েছেন মার্কিন হাউজ স্পিকার (US house Speaker) ন্যান্সি পেলোসি (Nancy Pelosi) । তাঁর তাইওয়ান ভ্রমনের পর থেকেই ক্রমশ উত্তপ্ত হচ্ছিল স

দুপুর থেকে তাইওয়ানকে ঘিরে একের পর এক মিসাইল উৎক্ষেপণ চিনের

শেষ আপডেট: 4 August 2022 15:30

দ্য ওয়াল ব্যুরো: উপমহাদেশে প্রায় বেজেই গেল যুদ্ধের দামামা। সদ্যই তাইওয়ান (Taiwan) সফর সেরে জাপানে (Japan) গিয়েছেন মার্কিন হাউজ স্পিকার (US house Speaker) ন্যান্সি পেলোসি (Nancy Pelosi) । তাঁর তাইওয়ান ভ্রমনের পর থেকেই ক্রমশ উত্তপ্ত হচ্ছিল সেখানকার পরিস্থিতি। এবার বৃহস্পতিবার তাইওয়ানকে ঘিরে ক্ষেপণাস্ত্র (Missile) নিক্ষেপ করতে শুরু করল চিন (China)।

তাইওয়ানকে নিজেদেরই দেশের অংশ বলে মনে করে চিন। তাই ন্যান্সির তাইওয়ান সফরে একেবারেই খুশি ছিল না তারা। মঙ্গলবার রাতেই চিন জানিয়েছিল, তারা তাইওয়ানে মিসাইল উৎক্ষেপণ করবে। তাইওয়ানের সীমান্তে সামরিক মহড়াও বাড়িয়ে দিয়েছিল তারা। সেই হুঁশিয়ারিকেই সত্যি প্রমাণ করে আজ তাইওয়ানে আছড়ে পড়ল ৫টি চিনা ব্যালিস্টিক মিসাইল। জাপানের স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে গিয়ে পড়েছে মিসাইলগুলি। চিনা সামরিক বাহিনীর সহযোগিতায় তাইওয়ানের মূল ভূখন্ডকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চিনা রকেট বাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা, জানা গেছে এমনটাই।

এই ঘটনাকে দেশের জাতীয় নিরাপত্তার পক্ষে যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি করেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি। আজ একটি সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১.৫৬ মিনিটে দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ—পশ্চিম জলসীমায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। এই অবস্থায় দেশের প্রতিরক্ষা বিভাগকে সক্রিয় করে রাখা হচ্ছে বলে জানিয়েছে তাইওয়ান।

তাইওয়ান ঘিরে চিনা সেনাদের সামরিক মহড়া? আকাশে চক্কর কাটছে চিনের ২৭টি যুদ্ধবিমান


```