Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাচ্চা হাতির মানভঞ্জন করতে গিয়ে নাস্তানাবুদ, কী হল শেষে? দেখুন সেই মজার ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মা দাঁড়িয়ে আছে পাশেই, কিন্তু ছানার ভ্রূক্ষেপ নেই সেদিকে। উলটে তার হন্তদন্ত হাঁটাচলা দেখেই বোঝা যাচ্ছে বিশেষ কারও জন্য অপেক্ষা করছে সে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেজায় রেগে রয়েছে। এমন রেগে গেছে যে খাবার অবধি মুখে তুলছে না

বাচ্চা হাতির মানভঞ্জন করতে গিয়ে নাস্তানাবুদ, কী হল শেষে? দেখুন সেই মজার ভিডিও

শেষ আপডেট: 18 October 2022 13:28

দ্য ওয়াল ব্যুরো: মা দাঁড়িয়ে আছে পাশেই, কিন্তু ছানার ভ্রূক্ষেপ নেই সেদিকে। উলটে তার হন্তদন্ত হাঁটাচলা দেখেই বোঝা যাচ্ছে বিশেষ কারও জন্য অপেক্ষা করছে সে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেজায় রেগে রয়েছে। এমন রেগে গেছে যে খাবার অবধি মুখে তুলছে না। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর দেখা পাওয়া গেল সেই বহু প্রতীক্ষিত বন্ধুটির। কিন্তু এ কী! নীল চাদরে নিজেকে আগাগোড়া মুড়ে রেখেছে সেই বন্ধু। প্রিয় মানুষের এই ক্যামোফ্লেজ অবশ্য গোড়াতেই ধরে ফেলে দস্যি ডানপিটে। লক্ষণরেখার ভিতরে বন্ধুকে পাওয়ামাত্র তার অভিমান গলে জল। তারপর যা ঘটে তা দেখে হাসি চেপে রাখাই দায়। (Angry Baby)

মানুষের সঙ্গে হাতির স্নেহ ভালোবাসার সম্পর্ক নতুন কিছু না। প্রাচীন লোকগান থেকে আধুনিক সিনেমা, শিল্পের নানা ক্ষেত্রে সময়বিশেষে ছাপ ফেলেছে এমন বেশ কিছু অতিমানবিক বন্ধুত্ব। তবে মানুষ বন্ধুর দেখা না পেয়ে বাচ্চা হাতির অভিমান আর উচাটনের এই ভিডিও বেশ নতুন। একরত্তি হলেও সেই ডানপিটে হাতির মানভঞ্জন করতে শেষমেশ আসরে নামতেই হয় তার মানুষ বন্ধুকে (Angry Baby)। বন্ধুকে নাগালে পেতেই রাগ ভুলে খেলায় মাতে সে। তার কাছে গিয়ে শুঁড় দিয়ে, কোমর দিয়ে ধাক্কা মেরে তার সঙ্গে হুটোপুটি শুরু করে দেয়। ঘাড়ে উঠে, মাটিতে ফেলে, বন্ধুকে নানাভাবে নাস্তানাবুদ করেই যেন তার মজা। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই এক মিষ্টিমধুর বন্ধুত্বের ভিডিও। দুষ্টু হাতির ছানা আর তার মানুষ-বন্ধুর রসায়ন দেখে হেসে লুটোপুটি খাচ্ছে সোশ্যাল মিডিয়ার একাংশ।

https://youtu.be/E6oC3yBMEic
দেখুন সেই ভিডিও

যে বন্ধুকে ঘিরে এত কাণ্ড, সম্ভবত তিনিই এই মা-হাতি আর তার ছানার মালিক। হাতির ছানার সঙ্গে তার সম্পর্কের সুন্দর রসায়ন প্রকাশ পেয়েছে গোটা ভিডিও জুড়েই। মান অভিমান পর্বের শেষে মানুষ বন্ধুকে জড়িয়ে মাটিতে শুয়ে থাকতে দেখা গিয়েছে হাতির ছানাটিকে। ভিডিওটির নেপথ্যে এক নারী কণ্ঠের কথা আর হাসিও শোনা গেছে। তিনিই সম্ভবত রেকর্ড করেছেন মানুষ আর পশুর এই সারল্যমাখা খুনসুটি। (Angry Baby)

ইউটিউবে এই ভিডিওটি আপলোড করা হয় প্রায় বছরখানেক আগে। সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাগি হাতির ছানার এই ভিডিও। ইতিমধ্যেই ৫০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন এই মজার ভিডিও। কমেন্টবক্স ভেসে গেছে মজার মজার মন্তব্যে। নির্ভেজাল হাসির পাশাপাশি বন্য প্রাণী আর মানুষের এই স্নেহ ভালোবাসার রসায়ন দেখে আবেগে আপ্লুত দর্শকদের একাংশ।


```