Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শারদোৎসবের মধ্যেই কলকাতায় পা রাখবেন মেসির বন্ধু ডি’মারিয়া

দ্য ওয়াল ব্যুরো: এমিলিয়ান মার্টিনেজের পরে এবার কলকাতায় পা রাখতে চলেছেন আরও এক বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাঞ্জেল ডি’মারিয়া (Angel Di Maria)। যিনি কাতারে বিশ্বজয়ী আর্জেন্টিনা দলে ছিলেন। তাঁরও অবদান রয়েছে বিশ্বসেরা হওয়ার পিছনে। মার্টিনেজে

শারদোৎসবের মধ্যেই কলকাতায় পা রাখবেন মেসির বন্ধু ডি’মারিয়া

শেষ আপডেট: 8 August 2023 19:03

দ্য ওয়াল ব্যুরো: এমিলিয়ান মার্টিনেজের পরে এবার কলকাতায় পা রাখতে চলেছেন আরও এক বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাঞ্জেল ডি’মারিয়া (Angel Di Maria)। যিনি কাতারে বিশ্বজয়ী আর্জেন্টিনা দলে ছিলেন। তাঁরও অবদান রয়েছে বিশ্বসেরা হওয়ার পিছনে।

মার্টিনেজের কাছে কলকাতার গল্প শোনার পরেই মারিয়াও উৎসাহিত হন কল্লোলিনীতে আসার জন্য। তিনিও লিওনেল মেসির (Lionel Messi) মতোই কলকাতায় ২০১১ সালের সেপ্টেম্বরে খেলে গিয়েছিলেন। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মারিয়ার একটি গোলও ছিল। মেসিরা জিতেছিলেন ৩-১ গোলে।

মারিয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে কলকাতা নিয়ে। তাঁকেও আনছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। রিষড়াবাসী এই খেলা পাগল এই যুবক দ্য ওয়ালকে জানালেন, একটু অপেক্ষা করুন, মেসির আসার সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। হতে পারে দু’জনে একসঙ্গে এলেন।

শতদ্রুর পাঠানো তিন কিংবদন্তির ছবি, যা নিয়ে আরও কৌতূহল থাকছে।

যদিও এইসব মহাতারকা ফুটবলারদের আনার যে অনেক ঝক্কি, সেটিও মানছেন শতদ্রু। বললেন, আমি আগে থেকে বড় বড় কিছু বলার মানুষ নই। খবর না নিশ্চিত হলে কিছু বলব না। তবে মারিয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত, সেটি মানছেন। মোটামুটি ঠিক রয়েছে, পুজোর ঘণ্টার মধ্যেই মারিয়ার আগমন ঘটবে। বাঙালি একদিকে পুজো নিয়ে মাতবে, পাশাপাশি বিশ্বসেরা ফুটবলারের আগমনেও উৎসাহিত হবে।  

শুধু তাই নয়, মঙ্গলবার রাতে শতদ্রু তিন কিংবদন্তি, মেসি, মার্টিনেজ ও মারিয়ার একফ্রেমে থাকা একটি ছবিও দ্য ওয়ালকে পাঠিয়েছেন, তাতে আরও কৌতূহল থাকছে। তিন তারকার ফের যদি কলকাতায় আগমন ঘটে, সেটি ইতিহাস হয়ে থাকবে। শতদ্রু শুধু বলছেন, একটু অপেক্ষা করুন, এত ব্যস্ততার কী আছে!

ডুরান্ড কাপে হারের পরে লিগের ম্যাচে ছন্দে ফিরল মহামেডান


```