
শেষ আপডেট: 14 December 2022 09:00
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ (Andrew Flintoff)। জানা গেছে, ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার একটি শ্যুটিং করছিলেন বিবিসি-র হয়ে। সেইসময়ই এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
কেমন আছেন এখন তিনি?
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ফ্লিনটফের চিকিৎসা চলছে। আঘাত গুরুতর না হলেও এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। আরও কিছু চিকিৎসা করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও ২০১৯ সালে একই ঘটনা ঘটেছিল ফ্লিনটফের সঙ্গে। সেইসময়ও বিবিসি-র একটি অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
ফ্লিনটফ বললেই মনে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা, মনে পড়ে যুবরাজ সিংয়ের কথা। একবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে ইংল্যান্ডের জয়ের পর জামা খুলে উড়িয়েছেন অ্যান্ড্রু। সেই হারের মধুর প্রতিশোধ লর্ডসের মাঠে সৌরভের ভারত। সেইসময় সৌরভ লর্ডসের ব্যালকনি থেকে জামা খুলে উড়িয়েছিলেন। আর ২০০৭ টি২০ বিশ্বকাপে ফ্লিনটফের সঙ্গে যুবরাজের তর্কাতর্কি তারপরই স্টুয়ার্ড ব্রডকে ৬ বলে ছ'ছক্কা মারেন।
ফ্লিনটফ ১১ বছর ইংল্যান্ডের হয়ে খেলেছেন। ক্রিকেট খেলা ছাড়ার পর পুরোপুরি টিভি সঞ্চালক হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন চ্যানেলের সঙ্গে যুক্ত তিনি।
ফাঁসি হতে পারে ইরানি ফুটবলারের, নারী আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন আমির আজদানি