Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনটি রাজধানী তৈরির প্রস্তাব অন্ধ্রপ্রদেশে, অনুমতি দিলেন রাজ্যপাল

দ্য ওয়াল ব্যুরো : সচিবালয়, আইনসভা ও বিচারবিভাগ। প্রশাসনের তিনটি অঙ্গের জন্য তিনটি রাজধানী তৈরির প্রস্তাব দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। শুক্রবার এই সংক্রান্ত দু'টি বিলে সই করলেন রাজ্যপাল বিশ্বমোহন হরিচন্দন। বিল দু'টির

তিনটি রাজধানী তৈরির প্রস্তাব অন্ধ্রপ্রদেশে, অনুমতি দিলেন রাজ্যপাল

শেষ আপডেট: 1 August 2020 08:46

দ্য ওয়াল ব্যুরো : সচিবালয়, আইনসভা ও বিচারবিভাগ। প্রশাসনের তিনটি অঙ্গের জন্য তিনটি রাজধানী তৈরির প্রস্তাব দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। শুক্রবার এই সংক্রান্ত দু'টি বিলে সই করলেন রাজ্যপাল বিশ্বমোহন হরিচন্দন। বিল দু'টির নাম অন্ধ্রপ্রদেশ ডি সেন্ট্রালাইজেশন অ্যান্ড ইনক্লুসিভ ডেভলপমেন্ট অব অল রিজিয়নস বিল ২০২০ এবং এপি ক্যাপিটাল রিজিয়ন ডেভলপমেন্ট অথরিটি (রিপিল) বিল ২০২০। গত ১৮ জুলাই রাজ্যপালের কাছে বিলদু'টি পাঠানো হয়। শুক্রবার রাজ্যপাল তাতে সই করেন। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা রাজ্য তৈরি হওয়ার পরে তিনটি রাজধানী গঠনের প্রস্তাব ওঠে। জগনমোহন রেড্ডি সরকারের পরিকল্পনামতো তিনটি রাজধানী হবে বিশাখাপত্তনম, অমরাবতী ও কুর্নুল। বিশাখাপত্তনমে থাকবে সচিবালয়। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের অফিসও থাকবে সেখানে। অমরাবতীতে থাকবে আইনসভা। এবং কুর্নুলে থাকবে বিচারবিভাগ। রাজ্যের হাইকোর্ট থাকবে সেখানে। বিরোধীরা তিনটি রাজধানী তৈরির উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নায়ডু বলেন, সরকার ঐতিহাসিক ভুল করতে চলেছে। তিনটি রাজধানী গঠনের উদ্যোগ বেআইনি। তা অন্ধ্র পুনর্গঠন বিল ২০১৪-র বিরোধী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে অমরাবতী মেট্রোপলিটন রিজিওনাল ডেভলপমেন্ট এরিয়া গঠন করা হবে।

```