
শেষ আপডেট: 28 July 2022 05:52
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে (Raining) অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বেশীরভাগ জায়গায় জল জমেছে। জলাশয়ের জল ছাপিয়ে যাচ্ছে। এতে যে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, তা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু এই সমস্যাকেই আনন্দের রসদ বানাতে হয় কী ভাবে (Fishing) তা দেখাচ্ছেন কিছু অন্ধ্রবাসী।
জমা জলে ছপাৎ ছপাৎ করে হেঁটে মাছ ধরতে নেমে পড়েছেন তাঁরা। তবে ঘরে মাছ ধরার জাল তো নেয়। তাই ভরসা ছাতা আর মশারি। জলের মধ্যে ছাতা ডুবিয়ে, মশারি ফেলে দায়বালারাবুরু গ্রামের ছেলেপুলেরা জুটিয়েছে অনেক মাছ। তাঁদের দেখে গ্রামবাসীরা যোগ দিয়েছে মাছ ধরায়।
এ প্রসঙ্গে তেলেঙ্গনার কথাও বলতে হয়। তেলেঙ্গনার জগতিয়াল শহরে মাছের বৃষ্টি। যা দেখে অবাক নেট দুনিয়া। জানা গেছে, এটি Animal Rain বা প্রাণীদের বৃষ্টি নামে পরিচিত।
আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনে এমনটা হয়। এই সময় কাঁকড়া, ছোট মাছ এবং ব্যাঙের মতো ছোট জলজ প্রাণী জলাশয়ের জলের তীব্র টানে উপরের দিকে উঠে যায়। পরে, যখন জলাশয়টি শক্তি হারায়, তখন এই প্রাণীগুলি জলের সঙ্গে নেমে আসে মাটিতে, বৃষ্টির মতো।
জমা জলে মাছ ধরা গ্রাম বাংলার খুব পরিচিত ঘটনা। বৃষ্টি হলেই বাড়ির সামনে জমা জলে কাগজের নৌকা ভাসানো, কাদা মেখে মাছ ধরা এই সবই গ্রামের ছবি। এখন গ্রামও মিশছে শহরে। ঐতিহ্যগুলো কমছে। কিন্তু তা যে আজও হারিয়ে যায়নি, এটা দেখতে সুখের বৈ কি!
‘আপনি তো লোকসভায় কাজ করেন!’ ছোট্ট মেয়ের কথায় হেসে গড়ালেন প্রধানমন্ত্রী