Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ড্রামে ভরা মহিলার দেহের টুকরো! কর্নাটকেও শ্রদ্ধা-কাণ্ড ঘটেছিল এক বছর আগে

দ্য ওয়াল ব্যুরো: তরুণীকে খুন করে কোপানোর ঘটনার তদন্ত চলছে দিল্লিতে। আফতাব পুনাওয়ালার নৃশংসতার নতুন নতুন পরত খুলেছে রোজ। আর তারই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে একের পর এক দেহ ছিন্নভিন্ন করার খবর এসেছে আফতাবেরই মতো। কখনও মধ্যপ্রদেশ, কখনও উত্ত

ড্রামে ভরা মহিলার দেহের টুকরো! কর্নাটকেও শ্রদ্ধা-কাণ্ড ঘটেছিল এক বছর আগে

শেষ আপডেট: 5 December 2022 13:08

দ্য ওয়াল ব্যুরো: তরুণীকে খুন করে কোপানোর ঘটনার তদন্ত চলছে দিল্লিতে। আফতাব পুনাওয়ালার নৃশংসতার নতুন নতুন পরত খুলেছে রোজ। আর তারই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে একের পর এক দেহ ছিন্নভিন্ন করার খবর এসেছে আফতাবেরই মতো। কখনও মধ্যপ্রদেশ, কখনও উত্তরপ্রদেশ, এমনকি বাংলাও বাদ নেই। দিল্লিতেও আফতাব পুনাওয়ালার পরে আরও দু'টি ঘটনা সামনে এসেছে, যাতে খুন করে দেহ কোপানো হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh)।

পুলিশ জানিয়েছে, বিশাখাপত্তনমে একটি বন্ধ ঘরে, ড্রামের ভিতর থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহের একাধিক টুকরো (Woman's Body Parts Found In Drum)। মনে করা হচ্ছে, এক বছরেরও বেশি সময় ধরে এভাবেই রয়েছে ড্রামটি। জানা গেছে, ওই ঘরটি ভাড়া দিয়েছিলেন মালিক। কিন্তু ভাড়াটে বহুদিন ছিলেন না, ভাড়াও দেননি। তাই আজ, সোমবার ঘরটির তালা ভাঙার ব্যবস্থা করেন তিনি। তখনই উদ্ধার হয় ওই দেহাংশভর্তি ড্রাম।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার চন্দ্র শ্রীকান্ত বলেন, '২০২১ সালের জুন মাসে ওই বাড়ি বন্ধ করে চলে যান ভাড়াটে। তিনি বলে গেছিলেন, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা, তাই তিনি বাড়ি যাচ্ছেন। পরে ফিরে বকেয়া ভাড়া দিয়ে দেবেন। এক বছর কেটে যায়, ফেরেননি ওই ভাড়াটে। একবার মাঝে বাড়িতে এলেও, ভাড়া দেননি। শেষমেশ আজ বাড়ির মালিক ঠিক করেন ঘরে ঢুকে সব জিনিস সরিয়ে দেবেন। তখনই উদ্ধার হয় ওই ড্রাম।'

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই গত বছরে বাড়ি ছাড়ার আগেই ওই ভাড়াটে কোনও মহিলাকে খুন করে, দেহ টুকরো করে ড্রামে ভরে রেখেছিলেন। এতদিন কেউ টের পায়নি সেকথা। এদিন মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিয়ম মেনেই চাকরি, দাবি টুম্পারানির দিদির, আত্মীয় বলছেন অন্য কথা


```