Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Andhrapradesh: হাসপাতালে লোডশেডিং, মোবাইলের আলোয় সন্তানের জন্ম দিলেন অন্ধ্রপ্রদেশের মহিলা

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশজুড়ে (Andhrapradesh) বিদ্যুতের ঘাটতি চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই লোডশেডিং (Electricity Crisis) লেগেই আছে। কিন্তু শুক্রবার অন্ধ্রপ্রদেশের হাসপাতালে যে ছবি দেখা গেল তা বেনজির। লোডশেডিংয়ের মধ্যে ম

Andhrapradesh: হাসপাতালে লোডশেডিং, মোবাইলের আলোয় সন্তানের জন্ম দিলেন অন্ধ্রপ্রদেশের মহিলা

শেষ আপডেট: 9 April 2022 03:23

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশজুড়ে (Andhrapradesh) বিদ্যুতের ঘাটতি চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই লোডশেডিং (Electricity Crisis) লেগেই আছে। কিন্তু শুক্রবার অন্ধ্রপ্রদেশের হাসপাতালে যে ছবি দেখা গেল তা বেনজির। লোডশেডিংয়ের মধ্যে মোবাইলের টর্চের আলোতেই সন্তান প্রসব করলেন এক মহিলা।

আরও পড়ুন: বিছানায় পড়ে গৃহবধূর গলাকাটা দেহ! ভরসন্ধ্যায় হুলস্থূল পলতায়

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নরসিপাটানমের এনটিআর হাসপাতালে। সন্তানসম্ভবা মহিলা হাসপাতালে ভর্তি ছিলেন। যখন তাঁর প্রসব বেদনা ওঠে তখন বেশ রাত হয়েছে। হাসপাতালে বিদ্যুৎ নেই। এমনকি জেনারেটরও কাজ করছে না। এই পরিস্থিতিতে কীভাবে সন্তান প্রসব হবে তা নিয়ে ফাঁপড়ে পড়েন হাসপাতালের চিকিৎসক, নার্সরা। প্রসূতির পরিবারও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

andhrapradesh

শেষ পর্যন্ত একটাই রাস্তা খোলা ছিল। প্রসূতির স্বামী ও পরিবারের অন্যান্যদের বলা হয় যত দ্রুত সম্ভব মোবাইলের টর্চ লাইটের ব্যবস্থা করতে। তার মধ্যেই প্রসব হয় শেষমেশ। সন্তান ও মা দুজনেই সুস্থ আছে বলে খবর।

সন্তানের জন্মের পর তাঁকে কোলে নিয়ে দাঁড়ান তাঁর ঠাকুমা, খুশিতে চোখে জল আসে তাঁর। সেই ভিডিও সামনে এসেছে। তিনি জানিয়েছেন, অন্ধকারের মধ্যে প্রসবে কোনও গোলমাল হলে কী পরিণতি হত তা ভাবতেও পারছেন না তিনি। দ্রুত এই বিদ্যুৎহীন পরিস্থিতির সমাধান করা হোক, আর্জি জানিয়েছে প্রসূতির পরিবার। অনেকেই বলছেন, সন্তান প্রসব না হয় মোবাইলের আলোতে সম্ভব হয়েছে, কিন্তু অন্যান্য জটিল অস্ত্রোপচারে কি টর্চেই কাজ হবে? বিদ্যুৎ ছাড়া হাসপাতাল চলবে কীভাবে? এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন সকলেই।


```