Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Andhrapradesh: নতুন কেনা ইলেকট্রিক বাইকের ব্যাটারি ফাটল মাঝরাতে! ঝলসে মৃত্যু গৃহকর্তার

দ্য ওয়াল ব্যুরো: নতুন ইলেকট্রিক বাইক কিনেছিলেন ভদ্রলোক। কিন্তু তা থেকেই যে এমন বিপত্তি হবে কে জানত! নতুন সেই বাইকের ব্যাটারি ফেটেই মৃত্যু হল ওই ব্যক্তির। গুরুতর জখম হলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান (Andhrapradesh)। আরও পড়ুন: প্রতারণার অভি

Andhrapradesh: নতুন কেনা ইলেকট্রিক বাইকের ব্যাটারি ফাটল মাঝরাতে! ঝলসে মৃত্যু গৃহকর্তার

শেষ আপডেট: 24 April 2022 02:13

দ্য ওয়াল ব্যুরো: নতুন ইলেকট্রিক বাইক কিনেছিলেন ভদ্রলোক। কিন্তু তা থেকেই যে এমন বিপত্তি হবে কে জানত! নতুন সেই বাইকের ব্যাটারি ফেটেই মৃত্যু হল ওই ব্যক্তির। গুরুতর জখম হলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান (Andhrapradesh)।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে গ্রেফতার বিধাননগরের পুলিশ অফিসার, নৈহাটিতে হইচই

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বিজয়ওয়ারা শহরে। মৃত ব্যক্তির নাম কে শিব কুমার। বয়স ৪০। তিনি আগের দিনই ওই বাইকটি কিনেছিলেন। সূত্রের খবর তাঁরা যখন রাতে ঘুমোচ্ছিলেন তখনই বেডরুমে আগুন ধরে যায়। তাঁদের নতুন কেনা ইলেকট্রিক বাইকটির ব্যাটারি ফেটে গিয়েই এই কাণ্ড হয়েছে। শনিবার ভোরের দিকে প্রচণ্ড শব্দ করে ব্যাটারি ফেটে যায়। ঘরে আগুন লেগে যায় সেই থেকেই। আর সেই আগুনে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় বাইকের মালিকের। তাঁর স্ত্রীও গুরুতর আহত হন, এই মুহূর্তের তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ওই দম্পতির দুই সন্তানও আহত হয়। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

কিছুদিন আগে তেলেঙ্গানার নিজামাবাদেও অনুরূপ ঘটনা ঘটেছিল। ইলেকট্রিক বাইকের ব্যাটারি ফেটে মৃত্যু হয়েছিল ৮০ বছরের প্রৌঢ়ের। মহারাষ্ট্র ও তামিলনাডুতেও গত কয়েকদিনে এমন ঘটনার কথা বারবার শোনা যাচ্ছে।

পুলিশ সূত্রের খবর, ইলেকট্রিক বাইকের ব্যাটারিটি বেডরুমে চার্জে দিয়েছিলেন কে শিব কুমার। চার্জ হতে হতেই একসময় সেটি ফেটে যায়। এতে ঘরের এসি ও অন্যান্য ইলেকট্রনিক জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হয়। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের প্রতিবেশীরা পরিবারটিকে উদ্ধার করে।


```