Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ জন মন্ত্রীর ইস্তফা! অন্ধ্রপ্রদেশে মন্ত্রিসভা ভেঙে কীসের ইঙ্গিত দিলেন জগনমোহন?

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভায়ই ভেঙে দিলেন অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy)। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল। বৃহস্পতিবার একসঙ্গে ২৪ জন মন্ত্রী ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর

২৪ জন মন্ত্রীর ইস্তফা! অন্ধ্রপ্রদেশে মন্ত্রিসভা ভেঙে কীসের ইঙ্গিত দিলেন জগনমোহন?

শেষ আপডেট: 7 April 2022 15:33

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভায়ই ভেঙে দিলেন অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy)। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল। বৃহস্পতিবার একসঙ্গে ২৪ জন মন্ত্রী ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর কাছে!

এদিন দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয় পুরনো মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে। তার পরিবর্তে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। তাহলে কী পুরনো মন্ত্রীদের কাজে খুশি ছিলেন না জগনমোহন?

না, অন্ধ্রপ্রদেশে কোন সঙ্কট দেখা যায়নি। মন্ত্রীদের ওপর অসন্তুষ্টও নন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার রদবদল করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে রাজ্যের বিধানসভার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১১ এপ্রিল নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। জানা যাচ্ছে, এবারের মন্ত্রিসভায় সুযোগ পাবেন একঝাঁক নতুন মুখ। পাশাপাশি, তপসিলি ও তপসিলি উপজাতি বিধায়কদের নতুন মন্ত্রিসভায় বেশি প্রাধান্য দেওয়া হবে। গুরুত্ব পাবে মহিলারাও।

যাঁরা ইস্তফা দিলেন তাঁদের কী হবে?

সূত্রের খবর, তাঁদের ব্যবহার করা হবে সাংগঠনিক কাজে। জেলার ইনচার্জ হিসেবে পাঠানো হবে তাদের। কেউ কেউ আবার দলীয় সংগঠনেও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে খবর।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি আরও নতুন ১৯টি জেলার উদ্বোধন করেন। জেলার হল মোট ২৬টি। নতুন জেলা করার ভাবনা কেন? কাজের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জগনমোহন রেড্ডি।

সনিয়ার আপত্তি উড়িয়ে সিপিএমের সেমিনারে যাবেন কেরলের কংগ্রেস নেতা


```