Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃতীয় সন্তান হলেই নগদ ৫০ হাজার টাকা, পুত্র সন্তান হলে গরুও! জনসংখ্যা বাড়াতে ঘোষণা সাংসদের

এতদিন দু’টি সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাওয়া যেত। 

তৃতীয় সন্তান হলেই নগদ ৫০ হাজার টাকা, পুত্র সন্তান হলে গরুও! জনসংখ্যা বাড়াতে ঘোষণা সাংসদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 March 2025 09:49

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতে জনসংখ্যা হ্রাসের বিষয়ে সম্প্রতি দিল্লিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দে‌শম পার্টি (টিডিপি)-র নেতা চন্দ্রবাবু নায়ডু। এমনকী এ বিষয়ে উৎসাহ দিতে গত শনিবার নাইডু এও ঘোষণা করেছেন যে এখন থেকে সন্তানসংখ্যা নির্বিশেষে সব প্রসূতিই মাতৃত্বকালীন ছুটি পাবেন। এতদিন দু’টি সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাওয়া যেত। 

এবার আরও একধাপ এগিয়ে টিডিপি দলের সাংসদ আপ্পালা নাইডুর (Andhra Pradesh MP Offers) ঘোষণা, তৃতীয় সন্তান (Birth Of 3rd Child) হলেই তিনি সংশ্লিষ্ট মায়ের হাতে তুলে দেবেন নগদ ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। পুত্র সন্তান হলে অতিরিক্ত হিসেবে মিলবে একটি গরুও।


রবিবার নারী দিবসের একটি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেছেন আপ্পালা। জানিয়েছেন, সরকারের তহবিল থেকে নয়, নিজের বেতন থেকেই তিনি এই নগদ পুরস্কার দেবেন। সাংসদের এহেন প্রস্তাব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও সাংসদের এমন ঘোষণার প্রশংসা করেছেন। 

সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধির সপক্ষে নিজের বক্তব্য জানাতে গিয়ে নাইডু বলেছিলেন, "একসময় আমিই বলতাম পরিবার পরিকল্পনা করতে। কিন্তু যেভাবে জনসংখ্যা হ্রান্স পাচ্ছে তাতে দুয়ের বেশি সন্তান দরকার।" এবার জনসংখ্যা বৃদ্ধির জন্য উৎসাহ দিতে তাঁরই দলের কাউন্সিলর নগদ পুরস্কার ও গরুর ঘোষণা করলেন।


```