দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার আলাস্কার কাছে ট্রাক-গাড়ি সংঘর্ষ। গাড়িতে ছিলেন তেলুগু দেশম পার্টির প্রবীণ নেতা এমভিভিএস মূর্তি। তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৬। সোমবার বিকালে ওই দুর্ঘটনা হয় ।
এমভিভিএস মূর্তি ছিলেন অন্ধ্রের বিধান পরিষদের সদস্য। ১৯৮৩ সাল থেকে তিনি তেলুগু দেশম পার্টির সঙ্গে যুক্ত। দলের প্রতিষ্ঠাতা এন টি আরের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন। বিশাখাপত্তনম থেকে দুবার সাংসদ হয়েছিলেন।
তিনি অন্ধ্র ইউনিভার্সিটি থেকে ইকনমিক্সে এম এ করেছিলেন। নিজের জন্মস্থান পূর্ব গোদাবরী জেলা ও অন্যত্র বেশ কয়েকটি কলেজ প্রতিষ্ঠা করেন। বিশাখাপত্তনমে এক সফট ড্রিংক বটলিং প্ল্যান্টের মালিক ছিলেন।
তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা এখন মৃত বিধায়কের দেহটি স্বদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোকপ্রকাশ করে বলা আছেন, তাঁর মৃত্যু রাজনীতি ও শিক্ষা জগতে বিরাট শূন্যতা সৃষ্টি করল।
https://twitter.com/ncbn/status/1047376161595056128