Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জন্মের পরে হাসপাতালে ফেলে গিয়েছিল মা, সদ্যোজাত শিশুকন্যাকে মন্দিরের চাতালে রেখে এল ডাক্তার-নার্স

দ্য ওয়াল ব্যুরো: মা তো বটেই, চরম অমানবিকতার নিদর্শন রাখলেন হাসপাতালের ডাক্তার-নার্সরাও। একরত্তি মেয়েকে ফেলে এলেন মন্দিরের চাতালে। ঘটনা অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালের। মেয়ের জন্ম দিয়েই হাসপাতাল থেকে পালিয়েছিলেন যুবতী। ডাক্তারদের দাবি ছিল, ও

জন্মের পরে হাসপাতালে ফেলে গিয়েছিল মা, সদ্যোজাত শিশুকন্যাকে মন্দিরের চাতালে রেখে এল ডাক্তার-নার্স

শেষ আপডেট: 5 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মা তো বটেই, চরম অমানবিকতার নিদর্শন রাখলেন হাসপাতালের ডাক্তার-নার্সরাও। একরত্তি মেয়েকে ফেলে এলেন মন্দিরের চাতালে। ঘটনা অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালের। মেয়ের জন্ম দিয়েই হাসপাতাল থেকে পালিয়েছিলেন যুবতী। ডাক্তারদের দাবি ছিল, ওই যুবতী অবিবাহিতা ছিলেন। প্রসবের আগে কয়েকবার ভ্রণ নষ্ট করার চেষ্টাও করেন। সদ্যোজাত শিশুকন্যাকে কয়েকদিন নিজেদের দায়িত্বে রেখেছিলেন ডাক্তার-নার্সরা। শনিবার বিকেলে সেই শিশুকন্যাকে তাঁরা ফেলে আসেন হাসপাতালের কাছেই একটি মন্দিরের চাতালে। পুলিশ জানিয়েছে, গতকাল রাতেই মৃত্যু হয় শিশুকন্যাটির। স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে মাচিলিপাটনাম এলাকার একটি হাসপাতালের এক ডাক্তার ও নার্স শিশুটিকে ফেলে গিয়েছিলেন। হাসপাতালে খোঁজ নিয়ে ডাক্তার ধন্বন্তরী শ্রীনিবাসাচার্য ও নার্স বেবি রানীকে গ্রেফতার করে পুলিশ। মাচিলিপাটনাম থানার পুলিশ আধিকারিক সুধাকর জানিয়েছেন, স্থানীয়রা শিশুটিকে দেখে পুলিশে খবর দেয়। তখনই বাচ্চাটার শারীরিক অবন্থার অবনতি হচ্ছিল। দীর্ঘ সময খোলা মন্দিরের চাতালে থাকার ফলে শ্বাসের সমস্যাও হচ্ছিল শিশুটির। তাকে বিজয়ওয়াড়ার একটি হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্তারা। তবে শেষরক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, শিশুটির জন্মের সময় ডেলিভারি রুমে থাকা ডাক্তার পলাতক। তাঁর খোঁজ চলছে।

```