বড়বাজারে বিপত্তি, মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, আহত এক
দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারে (barabazar) গভীর রাতে বড় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি (old building)। এতে একজন মহিলা আহত হয়েছেন বলে খবর।
'নস্টালজিয়া' আঁকড়ে জার্মানির বুকে প্রথম বাংলা ব্যান্ড
জানা গেছে, রবিবার ভোর তিনটে নাগা
শেষ আপডেট: 5 September 2021 07:01
দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারে (barabazar) গভীর রাতে বড় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি (old building)। এতে একজন মহিলা আহত হয়েছেন বলে খবর।
'নস্টালজিয়া' আঁকড়ে জার্মানির বুকে প্রথম বাংলা ব্যান্ড
জানা গেছে, রবিবার ভোর তিনটে নাগাদ বড়বাজারের ওই বাড়িটি সশব্দে ভেঙে পড়ে। বাড়িটিকে অনেক আগেই বিপজ্জনক তকমা দিয়েছিল কলকাতা পুরসভা। রাতে বাড়িটি ভেঙে পড়লে কাছেই থাকা এক মহিলা আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়বাজার থানার পুলিশ। আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
কলকাতার পুরনো এই বিপজ্জনক বাড়ি গুলি থেকে বিপদের আশঙ্কা দিন দিন বাড়িছে। শহরের বয়স যত বাড়ছে ততই আরও বিপজ্জনক হয়ে উঠছে পুরনো আমলের বাড়ি। মাঝরাতে না হয়ে এই ঘটোনাই যদি দিনের বেলা ব্যস্ততার মাঝে ঘটত, তবে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'