Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপুরি গাছের মাথায় কৃষককে পৌঁছে দিচ্ছে বাইক! অভিনব আবিষ্কার, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সুপুরি বা তাল বা নারকেল গাছ থেকে ফল পেড়ে আনা যে নেহাৎ সহজ কাজ নয়, তা মেনে নেবেন প্রায় সকলেই। যদিও যাঁরা নিয়মিত এই কাজ করেন তাঁদের হয়তো অভ্যেস হয়ে গিয়েছে, কিন্তু তবু, অভ্যেসের পরেও সে কাজ বেশ পরিশ্রমসাধ্য। ঝুঁকিপূর্ণ তো বটে

সুপুরি গাছের মাথায় কৃষককে পৌঁছে দিচ্ছে বাইক! অভিনব আবিষ্কার, দেখুন ভিডিও

শেষ আপডেট: 2 June 2019 19:18

দ্য ওয়াল ব্যুরো: সুপুরি বা তাল বা নারকেল গাছ থেকে ফল পেড়ে আনা যে নেহাৎ সহজ কাজ নয়, তা মেনে নেবেন প্রায় সকলেই। যদিও যাঁরা নিয়মিত এই কাজ করেন তাঁদের হয়তো অভ্যেস হয়ে গিয়েছে, কিন্তু তবু, অভ্যেসের পরেও সে কাজ বেশ পরিশ্রমসাধ্য। ঝুঁকিপূর্ণ তো বটেই। অনেক ক্ষণ সময় নিয়ে সারতে হয় কাজ। কখনও নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে গেলেই চরম বিপদ। কিন্তু যদি এমন হতো, আপনি চেপে বসলেন একটা মোটরবাইকে, আর সেই বাইকে করে আপনি পৌঁছে গেলেন নারকেল গাছের চুড়েয়! কতই না সহজ হতো বিষয়টা! এমনটা কিন্তু মোটেই আর অলীক কল্পনা নয়। কারণ বাস্তবে এমনই একটি অভিনব ‘বাইক’ বানিয়ে ফেলেছেন এক ভারতীয় কৃষক!
এ বার থেকে নারকেল বা সুপুরি বা তাল গাছে ওঠা যাবে এমন নতুন ধরনের বাইকে চেপেই। এ দেশের এক কৃষকই এই অভাবনীয় কীর্তি করেছেন। তাঁর নিজের তৈরি ছোট্ট এক অন্য রকম বাইকে চেপে এখন সহজেই গাছে উঠতে পারবেন কৃষকেরা। বাইকটিতে চড়ে গাছে ওঠার ভিডিও এক নেটিজেন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, “যখন আপনি মনে প্রাণে এক জন বাইকার হতে চান কিন্তু পরিবারের চাপে আপনাকে কৃষক হতে হয়, তখন এ ভাবেও হয়তো সাধপূরণ সম্ভব।” দেখুন সেই ভিডিও। https://twitter.com/badechote/status/1135080651185516544 তবে ওই নেটিজেন মজা করে লিখলেও, আসলে কিন্তু এই বিষয়টি মোটেও মজার নয়। বরং খুবই অভিনব। যে কৃষক এটি বানিয়েছেন, তিনি জানাচ্ছেন, অন্য কৃষকদের পরিশ্রম কমাতেই এমন ভাবনা মাথায় আসে তাঁর।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও-টিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বাইকের মতো ছোট্ট মেশিনটির দু’দিকে পা করে বসছেন। মেশিনের হ্যান্ডেলটি জড়িয়ে রয়েছে সুপুরি গাছের গুঁড়িকে। অ্যাকসিলেটরে চাপ দিতেই উপরের দিকে উঠে যাচ্ছে সেই বাইক। সহজেই পৌঁছে যাচ্ছে গাছের চুড়োয়। নির্দিষ্ট গতিতেই আবার নীচে ফিরেও আসছে বাইকটি। কৃষকের তৈরি এমন অত্যাধুনিক বাইক প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদেরও। অনেকেই বলছেন, এখন যে কেউ উঁচু গাছে চড়তে পারেন। কিন্তু কোথাকার, কোন কৃষক এমন কাণ্ড ঘটিয়েছেন, তা অবশ্য জানা যায়নি ওই ভিডিও থেকে।

```