
শেষ আপডেট: 6 September 2022 12:35
দ্য ওয়াল ব্যুরো: অসমে (Assam) বিজেপি সরকার বেআইনি মাদ্রাসার (madrasa) বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে (demolished) দেওয়া হচ্ছে বেআইনি মাদ্রাসা। গত কয়েকদিনে তিনটি বড় মাদ্রাসা ধুলিস্যাৎ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার ওই রাজ্যের জেলায় একটি মাদ্রাসা সাধারণ মানুষ বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে দিয়েছে।
স্থানীয় মানুষের অভিযোগ, মাদ্রাসাটিতে জেহাদি কার্যকলাপ চলত। যারা সেটি পরিচালনা করত তাদের কাউকে আজ পাওয়া যায়নি।
এদিকে, আজই অসম পুলিশের ডিজি ভাস্কর জ্যোতি মুসলিম সংগঠনগুলিকে বৈঠকে ডেকে পরামর্শ দেন তাঁরা যেন ইসলামিক জঙ্গি তৎপরতা সম্পর্কে সচেতন থাকেন। প্রসঙ্গত, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ক'দিন ধরেই বলে চলেছেন, রাজ্যে ইসলামিক জঙ্গিরা মাথা তোলার চেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, রাজ্যকে জঙ্গিদের আশ্রয় স্থল হতে দেব না। শর্মার অভিযোগ, বেশ কিছু মাদ্রাসা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত।
নবীর অপমান করলেই শাস্তি মৃত্যু! পাকিস্তানে তরুণীদের শিরশ্ছেদের প্রশিক্ষণের ভিডিও ভাইরাল
অসম পুলিশ গত এক সপ্তাহের মধ্যে বরপেটা, মরিগাঁও ও বঙ্গাইগাঁও জেলায় তিনটি স্বীকৃতিহীন মাদ্রাসা বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে দিয়েছে। আজ সাধারণ মানুষও সেই অভিযানে হাত লাগাল। এতে আইন হাতে তুলে নেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন বহু মানুষ। তাদের বক্তব্য, স্রেফ আশঙ্কা, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা ভেঙে দেওয়া যায় না। সাধারণ মানুষের অভিযোগ, মাদ্রাসায় শিক্ষকের চাকরিতে যোগ দিচ্ছে বাংলাদেশি জঙ্গিরা। পুলিশ ক'দিন আগে জালালউদ্দিন শেখ নামে এক মৌলবীকে গ্রেফতার করেছে। সে বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।