Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮ কোটি টাকা গেছে তৃণমূলের ফান্ডে! শোভনদেবের বিরুদ্ধে বিরাট অভিযোগ সিইএসসি-র কর্মীর

বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংস্থারই এক কর্মী। বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে।  

১৮ কোটি টাকা গেছে তৃণমূলের ফান্ডে! শোভনদেবের বিরুদ্ধে বিরাট অভিযোগ সিইএসসি-র কর্মীর

শোভনদেব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 8 April 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: সমবায়ের উন্নতির জন্য সিইএসসি-র (CESC) পক্ষ থেকে প্রায় সাড়ে ১৮ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু সেই অর্থ চলে গেছে তৃণমূলের (TMC) ফান্ডে। আর এই কাজের পিছনে রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)! এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংস্থারই এক কর্মী। বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে।  

আগামী ১৭ এপ্রিল সিইএসসি-র আওতায় থাকা সমবায় ব্যাঙ্কে ভোট রয়েছে। ১৪ বছর পর এই নির্বাচন হতে চলেছে। তার আগে স্বচ্ছ নির্বাচনের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সংস্থার এক কর্মী। তিনিই রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ আনেন। তাঁর দাবি, ২০২১ সালে সমবায়ের উন্নতির জন্য তাঁদের সংস্থার পক্ষ থেকে ১৮.৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু সেই অর্থ তৃণমূলের ফান্ডে চলে যায়। এই কাজের মূল কাণ্ডারি শোভনদেব চট্টোপাধ্যায়।

শুধু তাই নয়, এই নির্বাচনে কারচুপি নিয়েও শোভনদেবকে বিঁধেছেন ওই মামলাকারী। অভিযোগ, ভোটের আগে মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রভাব খাটানো হয়েছে। তৃণমূল ঘনিষ্ট ছাড়া কাউকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এমনকী, কেউ মনোনয়ন জমা দিতে চাইলে তাঁকে মারধরও পর্যন্ত করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন সংস্থার কর্মী। 

মামলকারী হাইকোর্টের আরও জানিয়েছেন, ২০১১ সালের পর থেকে তাঁদের সংস্থার সমবায় ব্যাঙ্কের ভোট আর হয়নি। তবে ২০১৩ সালে রাজ্য সরকার পুরনো বোর্ড ভেঙে নমিনেশনের মাধ্যমে ডিরেক্টর নির্বাচিত করে। সেই বোর্ড এখনও চলছে। কিন্তু এতদিনেও ভোট ঘোষণা হচ্ছিল না। শেষমেশ আগামী ১৭ তারিখ সমবায় নির্বাচন হতে চলেছে। কিন্তু এখনও কোনও ড্রাফট ভোটার তালিকা তৈরি হয়নি। ফলে কারা ভোটার সেটাই স্পষ্ট নয়। মামলাকারীর সন্দেহ, এবারের ভোটেও কারচুপি হবে, তাই বারংবার বলা সত্ত্বেও ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না। 

এইসব অভিযোগকরে অবশ্য গুরুত্বই দেননি শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, এমনই ৯৮ শতাংশ ভোট পেয়ে ইউনিয়ন জেতে। তাই তাঁদের আলাদা করে মারপিট করার দরকার পড়ে না। পাশাপাশি, আর্থিক দুর্নীতির যে অভিযোগ তাকেও মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন শোভনদেব। 


```