কাশ্মীরের বান্দিপোরায় তুষারধস, উদ্ধার পাঁচ, একজনের আটকে থাকার সম্ভাবনা
দ্য ওয়াল ব্যুরো: ফের তুষারধসে বিপর্যস্ত উপত্যকা।শনিবার সকালে প্রবল তুষারধস শুরু হয় উত্তর কাশ্মীরের বান্দিপোরায়। বরফে আটকে পড়েন ৫-৬ জন। বিকেলের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা গেলেও একজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ দিন সকালে
শেষ আপডেট: 22 February 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফের তুষারধসে বিপর্যস্ত উপত্যকা।শনিবার সকালে প্রবল তুষারধস শুরু হয় উত্তর কাশ্মীরের বান্দিপোরায়। বরফে আটকে পড়েন ৫-৬ জন। বিকেলের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা গেলেও একজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ দিন সকালে আচমকাই তুষারধস শুরু হয় বান্দিপোরার চারওয়ান এলাকায়। নিখোঁজ হয়ে যান পাঁচ থেকে ছ'জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বর্ডার রোড অর্গানাইজেশন(বিআরও)-এর কর্মীরা, পুলিশ, সেনা এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। এখনও একজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রবল তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
গত বছরই কাশ্মীরের কুপওয়ারায় তুষারধসে মৃত্যু হয়েছিল চার জনের।
অন্যদিকে, পৃথক ঘটনায় জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় ধস নেমে মৃত্যু হয় দুই ইঞ্জিনিয়ারের। শুক্রবার সন্ধেয় ঘটনাটা ঘটে কিস্তওয়ার থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে ইকহালা-ভান্ডারকোট এলাকার কাছে। মৃতদের মধ্যে একজন সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার গুরমীত সিংহ, অন্যজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বিজয় গুপ্ত।
পুলিশ জানিয়েছে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের কাজ করছিলেন তাঁরা। আচমকাই ভূমিধসে চাপা পড়ে যান দু'জনে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কোম্পানি সূত্রে খবর, মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুন:
https://thewall.in/news-national-kinnaur-avalance-more-than-250-soldiers-of-the-army-and-paramilitary-forces-are-searching-for-five-jawans/