Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ দিন ধরে খোঁজ নেই বায়ুসেনার এএন–৩২ বিমানের, জোরদার করা হল তল্লাশি

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ু সেনার পরিবহণ বিমান নিখোঁজ এএন–৩২–এর সন্ধানে তল্লাশি আরও জোরদার করা হল। সোমবার অরুণাচলের পশ্চিম সিয়াং জেলার পার্বত্য মেচুকা অঞ্চলে দুপুর একটার সময়ে শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল কিন্তু তারপরই গ্র

৩ দিন ধরে খোঁজ নেই বায়ুসেনার এএন–৩২ বিমানের, জোরদার করা হল তল্লাশি

শেষ আপডেট: 5 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ু সেনার পরিবহণ বিমান নিখোঁজ এএন–৩২–এর সন্ধানে তল্লাশি আরও জোরদার করা হল। সোমবার অরুণাচলের পশ্চিম সিয়াং জেলার পার্বত্য মেচুকা অঞ্চলে দুপুর একটার সময়ে শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল কিন্তু তারপরই গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানটির রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে বিমানবাহিনী সূত্রে। রাশিয়ায় তৈরি এএন–৩২ বিমানটি ১৩ জন বায়ুসেনাকে নিয়ে আসামের জোরহাট থেকে চিন সীমান্তের কাছে মেনচুকার অগ্রবর্তী অবতরণ ক্ষেত্রের উদ্দেশে রওয়ানা দিয়েছিল। নিখোঁজ বিমানটিকে খুঁজে পেতে বাড়তি দুটি সুখোই ৩০ বিমানকে নিয়োগ করা হয়েছে বলে বিমান বাহিনী সূত্রে জানা গিয়েছে। এর আগেই সি–১৩০জে এবং এএন–৩২ বিমানের সঙ্গে দুটি এমআই–১৭ ও দুটি এএলএইচ হেলিকপ্টারকে সন্ধানকার্যে নিয়োগ করা হয়েছিল। দুর্গম পার্বত্য অঞ্চলে তল্লাশি চালানোর জন্য সেনাবাহিনী, ইন্দো–তিব্বত সীমান্ত পুলিশ ও রাজ্য পুলিশের যৌথ দলও কাজে নেমে পড়েছে। রাতে সন্ধানকার্য চালানোর জন্য সুখোই–৩০ ও সি–১৩০জে বিমানগুলিকে ব্যবহার করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে প্রতি মুহূর্তে নিখোঁজ বিমানে থাকা বায়ুসেনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সন্ধান কার্যের অগ্রগতি বিষয়ে তাদের কাছে সাম্প্রতিক খবরাখবর পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বায়ুসেনার মুখপাত্র। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত উদ্ধারকারী দল নিখোঁজ বিমানের আপৎকালীন 'বেকন' থেকে কোনও সিগন্যাল পায়নি। নিখোঁজ হওয়ার আগেই সেই যন্ত্রাংশটি বিকল হওয়ার সম্ভাবনার কথাও  তাঁরা ভেবে দেখছেন বলে জানা গেছে। নিখোঁজ বিমানটির যে সাম্প্রতিকতম প্রযুক্তির আপগ্রেডেশন হয়নি সে কথা স্বীকার করে নিয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় অন্যান্য এএন–৩২ বিমানগুলির অধিকাংশতেই প্রযুক্তির আপগ্রেড করা হয়েছে। নৌ–বাহিনীর পি–১৮ বিমান তল্লাশিতে নিয়োজিত করা হয়েছে। এই বিমানটির বৈশিষ্ট হল, এই বিমানের ইলেক্ট্রো–অপটিকাল ও ইনফ্রা–রেড সেন্সর সন্ধানকার্যে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। সন্ধানকারী দলটিকে সাহায্য করার জন্য ইসরো'র কার্টোস্যাট ও রিস্যাট স্যাটেলাইটের মাধ্যমে গোটা মেনচুকা অঞ্চলটির ছবি তোলা হচ্ছে। ঘন অরণ্য এবং দুর্গম গিরিখাত থাকার ফলে তল্লাশি অভিযান প্রচণ্ড কঠিন হয়ে উঠেছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। ২০০৯ সালে এই পশ্চিম সিয়াং অঞ্চলে মেচুকার অগ্রবর্তী অবতরণ ক্ষেত্র থেকে ৩০ কিলোমিটার দূরে একটি এএন–৩২ বিমান ভেঙ্গে পড়ে এবং সেই বিমানে থাকা ১৩ জনেরই মৃত্যু হয়। ২০১৬ সালের জুলাই মাসে চেন্নাই থেকে পোর্টব্লেয়ার যাওয়ার পথে আর একটি এএন–৩২ বিমান ২৯ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। সেই বিমানটির সন্ধানে ২ লক্ষ ১৭ হাজার ৮০০ নটিক্যাল মাইল প্রায় চিরুনি তল্লাশি চালিয়েও নিখোঁজ বিমানটির খোঁজ মেলেনি।

```