অমৃতসরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু 'রাবণ'-এরও
দ্য ওয়াল ব্যুরো : প্রতিবছরের মতো এবারও রামলীলায় তিনি অভিনয় করেছিলেন। সেজেছিলেন রাবণ । অভিনয় শেষে রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় ট্রেন এসে অন্যদের সঙ্গে পিষে দিয়ে গেল তাঁকেও। তাঁর নাম দলবীর সিং।
শুক্রবার দলবীর ব
শেষ আপডেট: 20 October 2018 08:50
দ্য ওয়াল ব্যুরো : প্রতিবছরের মতো এবারও রামলীলায় তিনি অভিনয় করেছিলেন। সেজেছিলেন রাবণ । অভিনয় শেষে রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় ট্রেন এসে অন্যদের সঙ্গে পিষে দিয়ে গেল তাঁকেও। তাঁর নাম দলবীর সিং।
শুক্রবার দলবীর বাড়ি থেকে বেরিয়েছিলেন বিকালের আগেই। রাম ও লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন যাঁরা, তাঁরা ছিলেন দলবীরের বন্ধু। তাদের মেক আপ নিতে সাহায্য করেছিলেন দলবীর।
সন্ধ্যা সাতটা নাগাদ রামলীলা অভিনয় শেষ হয়। কুশপুত্তলিকা পোড়ানো দেখবেন বলে তিনি জোড়া ফটক গেটের দিকে যাচ্ছিলেন। সেখানে জড়ো হয়েছিলেন আরও কয়েকশ মানুষ। এমন সময় দলবীর লক্ষ করেন, প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ট্রেন। ভিড়ের মধ্যে চেঁচিয়ে সবাইকে সাবধান করার চেষ্টা করেছিলেন , কিন্তু তাঁর চিৎকার কারও কানে যায়নি।
দলবীরের বাড়িতে আছেন তাঁর মা, স্ত্রী, আট মাসের শিশু সন্তান ও ভাই। তাঁর মা শাওন কাউর বলেছেন, প্রায় ২০ বছর ধরে আশপাশের কয়েকটা গ্রামের মানুষ জোড়া ফটক অঞ্চলে ফাঁকা জায়গায় দশেরা উৎসব পালন করে। আমি সরকারের কাছে আবেদন করছি, আমার পুত্রবধূকে চাকরি দেওয়া হোক।

ধোবি ঘাটের কাছে জোড়া ফটক অঞ্চলে রেল লাইনের ওপরে শুক্রবার সন্ধ্যায় দশেরা উৎসব পালনের জন্য জড়ো হয়েছিলেন প্রায় ৭০০ মানুষ। এমন সময় জলন্ধর-অমৃতসর প্যাসেঞ্জার ট্রেন এসে পড়ে। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে ৬১ জন মারা যান। আহত হন অনেকে।