Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার একটা নতুন ছবি, ফ্রেমে ধরা দিলেও অমৃতপাল অধরাই

দ্য ওয়াল ব্যুরো: দশ দশটা দিন কেটে গেল। নানান বেশে তাঁকে দেখা গেল। কিন্তু ধরা গেল না। সোমবার খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের (Amritpal Singh) ফের একটি নতুন ছবি মিলেছে। যেখানে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস, মাথায় মেরুন পাগড়ি পরে একটি ট্রা

আবার একটা নতুন ছবি, ফ্রেমে ধরা দিলেও অমৃতপাল অধরাই

শেষ আপডেট: 27 March 2023 17:08

দ্য ওয়াল ব্যুরো: দশ দশটা দিন কেটে গেল। নানান বেশে তাঁকে দেখা গেল। কিন্তু ধরা গেল না।

সোমবার খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের (Amritpal Singh) ফের একটি নতুন ছবি মিলেছে। যেখানে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস, মাথায় মেরুন পাগড়ি পরে একটি ট্রাকের ছাদে বসে তিনি। হাতে আবার ঠান্ডা পানীয়ের ক্যান। ভাবখানা যেন ‘জাস্ট চিল চিল!’

এই ছবিতে অমৃতপালের সঙ্গে আরও একজনকে দেখা গিয়েছে। জানা গেছে, ওই ব্যক্তির নাম পাপলপ্রীত সিং। তিনি অমৃতপালের ছায়াসঙ্গী। তাঁর সঙ্গেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অমৃতপাল। তবে এটি কোথাকার ছবি তাও স্পষ্ট নয়।

Amritpal Singh

এই দশদিনে অমৃতপালের খান ছয়েক ছবি প্রকাশ হয়ে গিয়েছে। কোনওটায় দেখা গিয়েছে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে গিয়েছেন অমৃতপাল। আবার কোনওটায় মাথায় ধরা ছাতা। এদিন ফের একটি ছবি সামনে এল।

পাঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন শাখার পুলিশ মোট ২৮টি টিম করে লাগোয়া রাজ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু গেছো দাদার মতো পালিয়ে বেড়াচ্ছেন অমৃতপাল। কবে ধরা পড়েন এখন সেটাই দেখার।


```